• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

গাছগুলো শুকিয়ে যাচ্ছে কেন?

June 17, 2014 admin Leave a Comment

পল্টু, বারাসাত, ৬ জুন#

শুকিয়ে যেতে বসা গাছের ছবি প্রতিবেদকের তোলা
শুকিয়ে যেতে বসা গাছের ছবি প্রতিবেদকের তোলা

কলকাতা শহরকে যেমন বাঁচিয়ে রেখেছে ময়দান সংলগ্ন সবুজ অঞ্চলটি, তেমনি বারাসাত শহরের যা কিছু সবুজ ওই বারাসাত প্রশাসনিক ভবন সংলগ্ন অঞ্চলটি ঘিরে। রাস্তার দুধারে মেহগিনি, শিশু, দেবদারু, কৃষ্ণচুড়া গাছের সারি। ওখানে কয়েকশো পুরোনো গাছ আছে যা কোম্পানি আমলে লাগানো। গত কয়েকমাস ধরে দেখা যাচ্ছে এই অঞ্চলের বেশ কিছু গাছ ক্রমশ শুকিয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। চোখের সামনেই গাছগুলো মারা যাচ্ছে অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। এসব দেখে বারাসাত এপিডিআর, বারাসাত প্রতিবাদী মঞ্চ, কাঙাল হরিনাথ লিটল ম্যাগ. লাইব্রেরির উদ্যোগে পরিবেশ দপ্তর, জেলা বন দপ্তর, জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। গাছগুলি কেন মারা যাচ্ছে তা নিয়ে বিশেষজ্ঞ দিয়ে অনুসন্ধানের দাবি জানানো হয়। এব্যাপারে বারাসাত সরকারি কলেজের উদ্ভিদ বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে।

পরিবেশ কাঙাল হরিনাথ লিটল ম্যাগাজিন লাইব্রেরী, গাছ, গাছ শুকিয়ে যাওয়া, বারাসাত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in