• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

কৃষি পশুপালন থেকে সরে আসা উত্তরাখণ্ডের বিপর্যয়ের কারণ

July 17, 2013 admin Leave a Comment

রুনা, হিমাচল প্রদেশ, ১৩ জুলাই#

ঘুনি গ্রামের সংলগ্ন খেত। ছবি রামজীবন ভৌমিকের তোলা, অক্টোবর ২০১১।
ঘুনি গ্রামের সংলগ্ন খেত। ছবি রামজীবন ভৌমিকের তোলা, অক্টোবর ২০১১।

আজ ১ জুলাইয়ের সংবাদমন্থন হাতে পেলাম। বর্তমানের প্রাকৃতিক  দুর্যোগ নিয়ে যা লেখা আছে পড়লাম। মনে হল, দু-একটা কথা বলার আছে, তাই লিখছি।
পাহাড় ভাঙা বানের কারণ শুধুই পর্যটন বা বাড়িঘর বানানো নয়, আঞ্চলিক মানুষের ব্যবহারিক জীবনেও  পরিবর্তন হয়েছে। পশুপালন আর কৃষিভিত্তিক জীবন থেকে সরে গিয়ে চটজলদি বড়োলোক হতে চাইছে এক শ্রেণী আর আরেক দল খেটে মরছে, সময় সময় ঘরের প্রয়োজনটাও মেটাতে পারে না চাষ বা পশুপালন করে। স্থানীয় লোক জমি বেচে বা ঘরে তালা লাগিয়ে শহরে চলে যাচ্ছে। উত্তরাখণ্ডে যত ঘরে তালা লাগানো গ্রাম পাওয়া যায় তা হিমাচলে নেই।
শুধুই কি পাহাড়, যে কোনো অঞ্চলের চরিত্রকে ধরে রাখার জন্যে ঘরের লোক দরকার। হিমাচলে তা আছে, কিন্তু উত্তরাখণ্ডে তা বেশ কম। সরকারি নিয়মকানুন কিছু অংশে সাধারণের চরিত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। হিমাচলে পর্যটন আছে, জমিও অন্যের হাতে যাচ্ছে; কিন্তু কৃষি-পশুপালন টিকে থাকার ফলে জমি আগ্রাসনের মাত্রা কম। আজও বেশিরভাগের প্রধান আয় স্বাধীন কায়িক শ্রম, কৃষি ও পশুপালন।
আমার মনে হয়, আমাদের মতো নদীমাতৃক দেশে কৃষি ও পশুপালন থেকে সরে আসা প্রাকৃতিক তথা সামাজিক বিপর্যয়ের অন্যতম কারণ।
ভালো থেকো সবাই।

কৃষি ও গ্রাম উত্তরাখণ্ড, কেদারনাথ, জলপ্লাবন, বিপর্যয়, হড়কা বান

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in