• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

কুদানকুলামে নতুন বছর উদযাপন — সরাসরি

December 31, 2012 admin Leave a Comment

কুদানকুলামে পরমাণু চুল্লিবিরোধী আন্দোলনকারীদের সংহতিতে  ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে জিতেন ও অমিতার রিপোর্ট ও ছবি#

৩০ ডিসেম্বর, রাত ১০টা

আজ ৩০ তারিখ। আমরা সকালবেলায় সুনামি কলনিতে গেছিলাম। সেখানকার বাচ্চাদের সঙ্গে কথা বললাম। তীর থেকে আর মাঠ থেকে আমরা কেএনপিপি-র দুটো ডোম দেখতে পাচ্ছিলাম। বিকেলবেলায় আমরা ইদিনথাকারাই থেকে বেশ অনেকটা দূরে কুথানকুলি নামের একটা গ্রামে গেছিলাম। এই গ্রামটা বেশ বড়। ইদিনথাকারাই আন্দোলনের এক বড় ঘাঁটি এ গ্রামটা। ওখানকার স্থানীয় গির্জার পাদ্রী ও গ্রামবাসীদের সঙ্গে দেখাসাক্ষাত হল। তারা গান গাইল আর আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে গল্পও করল। ইদিনথাকারাই আর কুথানকুলির মধ্যে আরো ছোট দুটো গ্রাম রয়েছে। সেখানে হিন্দু এবং মুসলিমরা থাকে। তারা ভয় পায় সরকার বুঝি খাবারদাবার, জল, দুধ প্রভৃতির জোগান দেওয়া বন্ধ করে দেবে। দীর্ঘ প্রতিরোধ আন্দোলনের প্রধাণ দুই স্তম্ভ হল ইদিনথাকারাই ও কুথানকুলির মানুষজন। এই গ্রামদুটির জেলে পরিবারগুলো এককাট্টা হয়ে রয়েছে এবং স্থানীয় গির্জাগুলোও এদের সমর্থন করছে।

ছবি তুলেছেন জিতেন নন্দী, ৩০/১২/২০১২, কুথানকুলি
ছবি তুলেছেন জিতেন নন্দী, ৩০/১২/২০১২, কুথানকুলি

কাল নতুন বছরের প্রত্যূষলগ্নে আন্দোলন উজ্জাপন করবার জন্য তামিলনাডু, কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, দিল্লি, উড়িষ্যা, গোয়া এবং পশ্চিমবাংলা থেকে বহু মানুষ জড়ো হয়েছে। কালকের অনুষ্ঠানের জন্য এখানকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সারাদিন ধরে গান বাজনার মকশো করে তৈরি হচ্ছে।
২৯ ডিসেম্বর ২০১২

আজ রাত্র্বে ইদিন্থাকারাইয়ে উদয়কুমার, মেলড্রেড ও অন্যান্য লোকজনের সঙ্গে কথা বললাম আমরা। প্রশাসনিক ঘোষণা অনুযায়ী প্রথম নিউক্লিয়ার রিয়েক্টার চালু হওয়ার কথা ২০১৩ সালের জানুয়ারি মাসে। কিন্তু কুদানকুলামের শ্রমিকদের সাথে কথা
বলে সেখানকার পরিস্থিতি বিবেচনা করে উদয়কুমার জানাচ্ছেন যে সম্ভবত আরো বেশ কিছুদিন সময় লাগবে রিয়েক্টার চালু হতে।
মনে হচ্ছে কিছু প্রযুক্তিগত কিছু সমস্যা রয়েছে যার কথা পারমাণবিক কর্তৃপক্ষ এবং সরকার লুকানোর চেষ্টা করছে। পি এম এ এন ই –র দেওয়া ১৭টি পরামর্শের কথা মাথায় রেখে তিনি মনে করছেন, সুপ্রিম কোর্ট থেকেও পরিবেশ ও অন্যান্য বিষয় সংক্রান্ত কিছু নির্দেশ আসতে পারে। যদি এই ব্যাপারটা কয়েক মাস পিছিয়ে দেওয়া যায় তবে পার্লামেন্ট নির্বাচনের সময় চলে আসবে আর পি এম এ এন ই নিজেদের সপক্ষে আরো কিছু পদক্ষেপ নিতে পারবে।

ছবি তুলেছেন জিতেন নন্দী, ২৯/১২/২০১২ ইদিন্থাকারাই
ছবি তুলেছেন জিতেন নন্দী, ২৯/১২/২০১২ ইদিন্থাকারাই

অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে উদয়ের দেখা হয়। তিনি উদয়কে আম আদমি পার্টিতে যোগদান করতে বলেন। উদয় রাজি হয়নি। তামিলনাডুতে আম আদমি পার্টির মত আরো বেশ কিছু ছোটখাটো রাজনৈতিক দল তাদের আন্দোলনকে সমর্থন করছে। কিন্তু কংগ্রেস, বিজেপি, সিপিআই, সিপিএম, ডিএমকে, এআইডিএমকে তাদের বিরুদ্ধে।
করুনানিধি উদয়কে ভোটে দাঁড়ানোর কথা বলেছেন। কিন্তু সে বলে, ‘ভোটে দাঁড়ানোর আগে আমি সমুদ্রের জলে লাফ দেব’।

poster

আন্দোলন ইদিন্থাকারাই, উদয়কুমার, কুদানকুলাম, কুদানকুলাম পরমাণু প্রকল্প, নববর্ষ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in