• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

কুডানকুলাম নিয়ে বিদেশি চক্রান্তের গল্প ফাঁদতে চাইছে দিল্লির সরকার

September 30, 2012 admin Leave a Comment

শনিবার একটা ছোট্ট খবরে চোখ আটকে গেল। চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর জাপানের তিন নাগরিককে দেশে ফেরৎ পাঠানো হয়েছে। এঁরা কুডানকুলামে যাচ্ছিলেন। তামিলনাড়ুর কুডানকুলামে এক দীর্ঘ এবং অহিংস প্রতিরোধ আন্দোলন চলছে। দাবি একটাই — পৃথিবীর পক্ষে চূড়ান্ত ক্ষতিকারক পরমাণু চুল্লি বসানো চলবে না।
এর আগেও জাপানের পরমাণু দুর্ঘটনার শহর ফুকুশিমা থেকে এক মহিলা ভারতে আসার অনুমতি চেয়ে প্রত্যাখ্যাত হন। গত ফেব্রুয়ারি মাসে ঠিক এইভাবেই এক জার্মান নাগরিককে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল।
কেন? এই বিদেশিরা কি আমাদের দেশের শত্রু? তাঁরা কি আমাদের কোনো ক্ষতি করতে আসছিলেন? এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভারত সরকারের গোয়েন্দা দপ্তরের একটাই তথ্য — এঁরা পরমাণু শক্তির বিপক্ষে। এঁরা পৃথিবী নামক গ্রহ এবং তার পরিবেশকে বিষাক্ত হতে দিতে চান না। এটাই এঁদের অপরাধ!
অথচ এটা কোনো অপরাধের বিষয় নয়। এ নিয়ে মনমোহন সিং বা তাঁর সরকারের কিছু বিজ্ঞানীর দ্বিমত থাকতে পারে। তাঁরা মনে করতেই পারেন যে, পরমাণু শক্তি এবং তার উৎপাদন-প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ। কিন্তু এই মত সর্বসম্মত নয়। শনিবার জাপানিদের ফিরিয়ে দেওয়ার মাত্র চব্বিশ ঘণ্টা আগেই দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, কুডানকুলাম পরমাণু প্রকল্পের নিরাপত্তা সন্তোষজনক না হলে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হতে পারে।
যেখানে খোদ সুপ্রিম কোর্টের পরমাণু প্রকল্পটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে মনমোহন সিং এবং তাঁর গোয়েন্দা বিভাগ এত নিশ্চিন্ত এবং আক্রমণাত্মক কেন? কেন তাঁরা বিতর্কিত রাশিয়ান চুল্লিটা চালু করার জন্য এত মরিয়া? তাঁদের অন্য কী বাধ্যবাধকতা আছে, জানি না। কিন্তু এটা জানি, তাঁরা পরমাণু শক্তি নিয়ে জাপানের তিক্ত অভিজ্ঞতা থেকে চোখ ফিরিয়ে রাখতে চান। জাপানিদের সেই অভিজ্ঞতা থেকে তামিলনাড়ু, কুডানকুলাম কিংবা ভারতের মানুষ শিখুক, এটা তাঁদের মনঃপুত নয়।
বড়ো বাণিজ্যিক মিডিয়াকে ব্যবহার করে মনমোহন সিং অ্যান্ড কোম্পানি (নাকি কোম্পানি অ্যান্ড মনমোহন সিং!) একটা বিদেশি ধুয়ো তুলতে চাইছে, একটা চক্রান্তের গল্প ফাঁদতে চাইছে। পরমাণু শক্তির ভালোমন্দ নিয়ে দেশের মানুষ খতিয়ে দেখুক, এটা ওরা একদমই চাইছে না।

সম্পাদকীয় কুদানকুলাম, কুদানকুলাম পরমাণু প্রকল্প

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in