• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

কলকাতা পুরভোটে পরাজিত এক প্রার্থীর অভিজ্ঞতা

August 27, 2015 admin Leave a Comment

ছন্দা বাগচী, ফার্ন রোড, কলকাতা, ২৪ জুন#
গোড়াতে জানাই ছিল না যে প্রার্থী হবো। রাজনীতিতে আছি বহুদিন, কিন্তু প্রার্থী হতে হল এই প্রথম আর শুরুতেই বেদম ধাক্কা!
যারা আমাকে প্রার্থী হবার জন্য জেদ ধরে সবরকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, নাম ঘোষণার পরই বেঁকে বসলেন — কিন্তু মিডিয়ায় প্রচার হয়ে যাওয়ায় পিছোনোর উপায় ছিল না, অন্য মানে হয়ে যাবে। তাই দলের দেওয়া যৎসামান্য পুঁজি নিয়েই ভোটের ময়দানে নামতে হল — না দেওয়া গেল পোলিং এজেন্ট, না করা গেল নির্বাচনী কার্যালয়। এমনকী বুথ ক্যাম্পও ছিল না ভোটের দিন — কেন না ভোটের অনেক আগেই প্রতিপক্ষ দলের ক্রমাগত হুমকিতে কাঁদো কাঁদো নির্বাচনী এজেন্ট উধাও — বাকি সতীর্থরা কেউ অন্য ওয়ার্ডে কেউ বা সরাসরি শাসক দলেই ভিড়ে গেলেন। ভয়ে না লোভে — তাঁরাই বলতে পারবেন!

ব্যক্তিগত শুভার্থীদের দেওয়া গুটি কয়েক ফ্লেক্সও রাতের অন্ধকারে সরিয়ে ফেলল কারা যেন, থানা অভিযোগ নিল না। কারণ শুনলাম, এই ওয়ার্ডে নাকি প্রকাশ্যে যুযুধান দুই শাসক দলের গোপন সমঝোতা হয়েছে — আমাকে হারাতেই হবে। তাই পুলিশ থেকেও নেই, প্রিসাইডিং অফিসার থেকেও নেই। খোদ মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসারও তথৈবচ! ভোটের দিন সকালে আমাকে হাসিমুখে অভ্যর্থনা জানাতে গিয়ে নিজেরাই যে কী সমস্যায় পড়েছিলেন। ভোটের পর সেই পোলিং অফিসারদের গোমড়া মুখ দেখে মালুম হল। তার আগেই অবশ্য কমজোরি বিরোধীপক্ষের কথা আগ্রহভরে শুনতে গিয়ে মহা বিপদে পড়েছিলেন ভোটদাতাদের বৃহদংশ। কেবল চেনা দুষ্কৃতিদের মিছিল থেকে জঙ্গি শ্লোগানের ঢঙে নয়, বাড়ি বসেই শাসকের শাসানি শুনতে হল যাঁদের — ভোটের দিন বুথমুখো হবার ভরসা পেলেন না তাঁদের অনেকেই, আর এদিকে আমি ‘প্রার্থীপদ তুলে নিয়ে শাসকের সঙ্গী হয়েছি’ — ক্রমাগত এই অপপ্রচার আর হরেক গুজবের জবাব দিতে শেষ মুহূর্ত অবধি বিনা জনবল অর্থবলে প্রচার করতে গিয়ে আমার প্রাণান্তকর অবস্থা! তবু তারই মধ্যে কানে আসত অলিগলি থেকে জনতার জয়ধ্বনি।

বস্তিবাসী থেকে বিত্তবানের উচ্ছ্বসিত মুখও চোখে পড়েছে — যাদের স্তব্ধ করতে নাকি শেষে ইভিএম লোপাট করতে হল রাজশক্তিকে! জনতার চাপে নির্বাচনী আধিকারিকদের কাছে নির্বাচন বাতিল, এমনকী আমার অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও দাবিপূরণ দূরের কথা, জবাবও মেলেনি এখনও! একটাই কারণ, ‘ওরা ভয় দেখিয়ে করছে শাসন জয় দেখিয়ে নয়’।
এখন দেখার, ‘বিচারের বাণী’ও ‘নীরবে নিভৃতে কাঁদে’ কি না?

আন্দোলন কলকাতার পুরভোট, নির্বাচন, পুরসভা, সন্ত্রাস

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in