• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

কলকাতার রাস্তায় অযন্ত্রচালিত যানবাহন নিষেধের ফরমানের বিরুদ্ধে ‘চক্র সত্যাগ্রহ’-তে হাজির শহরের সাইকেল-রিকশা-ঠেলাজীবীরা

October 2, 2013 admin Leave a Comment

শমীক সরকার, কলকাতা, ২ অক্টোবর#

চক্র সত্যাগ্রহের জমায়েতের ছবি শমীক সরকারের তোলা, ২ অক্টোবর ২০১৩
চক্র সত্যাগ্রহের জমায়েতের ছবি শমীক সরকারের তোলা, ২ অক্টোবর ২০১৩

আজ গান্ধী জয়ন্তীতে কলকাতা দেখল কয়েক হাজার টানা রিকশা, রিকশা, ঠেলাগাড়ি ও সাইকেলজীবীর জমায়েত। সকাল দশটা থেকে শুরু হয়েছিল জমায়েত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে যাদের জীবিকা নির্বাহ হয়, তারা আসতে থাকে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে, কেউ দল বেঁধে সাইকেল নিয়ে। কেউ বা আবার ম্যাটাডোরে করে। হাতে ছিল পোস্টার ‘চক্র আমাদের জীবন’। ঠেলা, রিকশার চেয়ে সাইকেলজীবীদেরই জমায়েত বেশি চোখে পড়লো। অনুষ্ঠানে কোনও মাইক বাজেনি। চৌরঙ্গীর স্টেটসম্যান হাউস / ভিক্টোরিয়া হাউসের সামনে একজন বাউলের গান ‘সাইকেলের দু-দিকে চাকা মধ্যে ফাঁকা’ এবং ছোট্ট পথ নাটিকায় কলকাতার রাস্তায় নিষিদ্ধ হয়ে যাওয়া সাইকেল-রিকশা-ঠেলা প্রভৃতির পুনরুত্থানের কাহিনী — এই নিয়েই ছিল আজকের অনুষ্ঠান। অনেকেই মুখে কালো বা সাদা কাপড় বেঁধে এসেছিল। কথা ছিল — এই ‘চক্র সত্যাগ্রহ’ হবে নীরব প্রতিবাদ — কলকাতা শহর থেকে সাইকেল-রিকশা-ঠেলা প্রভৃতি যন্ত্রবিহীন যানবাহনকে যেভাবে ধীরগতির যান বলে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে — তার বিরুদ্ধে।

চক্র সত্যাগ্রহের জমায়েতের ছবি শমীক সরকারের তোলা, ২ অক্টোবর ২০১৩
চক্র সত্যাগ্রহের জমায়েতের ছবি শমীক সরকারের তোলা, ২ অক্টোবর ২০১৩

ওই চৌরঙ্গী এলাকাটি থেকে রোজ পেপার তুলে ভবানীপুরে ফিরি করতে নিয়ে যান প্রেম শঙ্কর দুবে। তিনি বললেন, প্রতি মাসে তাদের প্রত্যেককে ২০০ টাকা গুণ্ডা ট্যাক্স দিতে হয় পুলিশ-কে। এখন নতুন এখানকার দায়িত্বে এসেছে, আলম নামে একজন অফিসার — সে নির্লজ্জ। নিজের পকেটে সেই টাকা ঢোকায়। আগের কমিশনার বলত, ওই ফলওয়ালাকে দে, ওই দোকানদারকে দে। নিজের পকেটে ঢোকাতো না। প্রতি মাসের ১-২ তারিখ হলেই তাগাদা দিতে থাকে টাকাটা দেওয়ার জন্য। না দিলেই ধরবে। কিন্তু কাগজওয়ালাদের তো শুধু সকালে কাগজ নিলে চলে না, বিকেলের কাগজের জন্য নিষেধের সময়সীমার মধ্যে (সকাল ৯টা থেকে সন্ধ্যে ৭টা) এই এলাকায় সাইকেল নিয়ে আসতে হয়।

চক্র সত্যাগ্রহের জমায়েতের ছবি শমীক সরকারের তোলা, ২ অক্টোবর ২০১৩
চক্র সত্যাগ্রহের জমায়েতের ছবি শমীক সরকারের তোলা, ২ অক্টোবর ২০১৩

দুবেজি আরও বললেন, সপ্তাহ দুয়েক আগে নিষেধাজ্ঞার প্রতিবাদে চৌরঙ্গী থেকে প্রেস ক্লাব অবদি যে মিছিল হয়, তাতে উপস্থিত ছিল চিৎপুরের জনা চল্লিশেক দুধওয়ালা। হিন্দি সংবাদপত্র প্রভাতখবর প্রভৃতিতে তাদের ছবিও বেরিয়েছিল। সেই অপরাধে এই দুধওয়ালাদের বেছে বেছে পুলিশ ধরেছে, সকাল সাড়ে সাতটায়। তাদের দুধের পাত্র ফেলে দিয়েছে রাস্তায়।

চক্র সত্যাগ্রহের জমায়েতের ছবি শমীক সরকারের তোলা, ২ অক্টোবর ২০১৩
চক্র সত্যাগ্রহের জমায়েতের ছবি শমীক সরকারের তোলা, ২ অক্টোবর ২০১৩

একজন দুধওয়ালা দুধের বালতি শুদ্ধ সাইকেল নিয়ে হাজির হয়েছিলেন সত্যাগ্রহে। তিনি জানালেন, আজই হাওড়া ব্রিজের কাছে একজন সাইকেল আরোহী পুলিশের ভয়ে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। তার ঘাড়ে পিঠে চোট লেগেছে।

চক্র সত্যাগ্রহের উদ্যোক্তা ছিল বেশ কিছু অসরকারী সংগঠন, যেমন গ্রীনপিস, রাইড টু ব্রিদ, সুইচ অন, ডবলু ডবলু এফ প্রভৃতি এবং কিছু ইউনিয়ন, যেমন পশ্চিমবাংলা আকবর বিক্রেতা সমিতি, হ্যান্ড কার্ট ইউনিয়ন। উপস্থিত ছিল সাইকেল সমাজ এবং কলকাতা সাইকেল আরোহী অধিকার ও জীবিকা রক্ষা সমিতি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নীরব প্রতিবাদের সীমা অতিক্রম করে সাইকেল-রিকশা-ঠেলাজীবী মানুষেরা সরবে প্রতিবাদ জানাতে শুরু করে। বেলা ১২ টায় অনুষ্ঠান শেষ হয়।

চক্র সত্যাগ্রহের জমায়েতের ছবি শমীক সরকারের তোলা, ২ অক্টোবর ২০১৩
চক্র সত্যাগ্রহের জমায়েতের ছবি শমীক সরকারের তোলা, ২ অক্টোবর ২০১৩

 

আন্দোলন কলকাতা, ঠেলা, রিকশা, সাইকেল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in