• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

ওল খেয়ো

March 10, 2014 admin Leave a Comment

ওমপ্রকাশ বাঘেল, গ্রাম যাজগা, সরগুজা জেলা, ছত্তিশগড়, ২৫ ফেব্রুয়ারি, ওলের ছবি জিতেন নন্দীর তোলা#

olweb

লালসায় ছত্তিশগড়ের সরগুজা জেলা থেকে এসেছিলেন উড়িষ্যার রায়গাড়া জেলার মুণ্ডা গ্রামে। এখানে এসে এমন একটা ওল দেখতে পেলেন তিনি, যা আগে সরগুজাতেও ছিল, এখন আর দেখা যায় না। তাই সেই ওল নিয়ে চললেন তিনি ছত্তিশগড়ে নিজের গ্রামে, মাটিতে লাগাবেন। এই ওল সমস্ত আধুনিক বিপত্তি সামলিয়ে মাটির নিচে বেড়ে ওঠে। কোনো পোকামাকড় একে জব্দ করতে পারে না। এই ওল সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তেঁতুল বা কোনো টক দিয়ে রাঁধতে হয়। খেতে ভালোই।
লালসায় পাহাড়ি কোরবা জনজাতির মানুষ, আজ থেকে শ-দেড়শো বছর আগে এঁরা দেওরা চাষ করত। প্রাচীন চাষ, হাল ছাড়াই সেই চাষ হয়। ১৯২৪ সালে আইন করে জঙ্গলে এদের চাষ বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন থেকে জঙ্গলে ঢোকা এদের জন্য নিষিদ্ধ। আজ এদের জীবন বিপন্ন। মারোয়া পঞ্চায়েতের খাড়রানগরে আছে ৩২টা পরিবার। একলব্ধি, রমলা, দেবঘোরি, কামোদার, দলকেতমা, মারোয়া গ্রামে আরও পাহাড়ি কোরবা পরিবার আছে, মোট ছ-শো পরিবার। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও এদের লুকিয়েই চাষ করতে হয় জঙ্গলে। এরা কাঙ নামে একটা বীজের চাষ করে, সেটা ধানের চেয়ে ছোটো একটা দানা, কিন্তু তার থেকে ভাত বানিয়ে এরা খায়। মারুয়া নামে কালো একটা দানা ফলিয়ে এরা রুটি বানিয়ে খায়। এছাড়া খেরি নামক শস্যের চাল বানিয়েও এরা খায়। আর আছে নানারকম কন্দমূল।
এদের ভাষা পাহাড়ি কোরবা। ছত্তিশগড়ি ভাষার সঙ্গে এই ভাষার কিছু মিল রয়েছে। অবশ্য স্কুলে গেলে এদের ছেলেমেয়েদের হিন্দিতেই পড়তে হয়।

কৃষি ও গ্রাম ওড়িশা, ওল, কোরবা

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in