• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

‘এবার পানি ফলের কী হবে?’

July 10, 2012 admin Leave a Comment

শমিত আচার্য, শান্তিপুর, ১০ জুলাই #
ট্রেনের ডেইলি প্যাসেঞ্জারদের নানা বিষয় নিয়ে ভাবনা-চিন্তা করতে শোনা যায়। অনেক সময়ই তা যেমন অতি হালকা ও চটুল বিষয় হয়, অনেক সময় আবার তা অনেক গভীর কোন বিষয় হতে পারে। নিত্যযাত্রী হিসাবে আমাকেও তা অনেক সময়ই ভাবায়। বেশ কয়েকদিন ধরে ডেইলি প্যাসেঞ্জারদের বেশ দুশ্চিন্তা এবার পানিফলের কী হবে? শান্তিপুর-শিয়ালদহ মেইন লাইনে কালীনারায়ণপুর জংশন বলে যে স্টেশনটি আছে তার আশেপাশে ছিল প্রচুর জলাজমি। কয়েকশো বিঘা ওই জমিতে বর্ষার মরশুমে যে জল জমত, তেমন তেমন তাতে ফলত সুস্বাদু পানিফল। তিন প্যাকেট প্রায় ৫০০ গ্রাম, ৫ টাকায় বিক্রি হত দেদার।
চাষিজীবী মানুষ যেমন এই মরশুমে পানিফল বিক্রি করে দুটো পয়সার মুখ দেখত, তেমনি এই লাইনের অধিকাংশ হকার এ সময়ে অন্যান্য পসরা সরিয়ে রেখে পানিফল বিক্রি করে কিছু অতিরিক্ত উপার্জন করে নিত। এবছর আর খুব বেশি পানিফলের চাষ বেশি করা যায়নি কারণ ‘কালীনারায়ণপুর’ জংশনে পূর্বরেল বিরাট কনস্ট্রাকশনের কাজ শুরু করল। রেলের ওই সমস্ত জমি মাটি ফেলে ভরাট করে দিয়েছে। তার জন্য যেমন এবছর আমন, বোরো ধান চাষ হয়নি তেমনি পানিফলের চাষও করা যায়নি।
ডেইলি প্যাসেঞ্জারদের এবার সস্তায় পানি ফল খাওয়ার আর কোনো আশা রইল না। ট্রেনের আলোচনায় জানা গেল, শিয়ালদহ মেন লাইনে একমাত্র ‘কালীনারায়ণপুর’ স্টেশনের চত্বরে ও হাওড়া লাইনের সাঁতরাগাছিতে পানিফলের প্রচুর চাষ হয়। কালীনারায়ণপুর অঞ্চলের অনেক চাষি এই সময়টাতে অন্যান্য ফসল ফলানো বন্ধ রেখে পানিফলের চাষ করত। এমনও শোনা গেল রেলের ওই সমস্ত জমি যার যার দখলে থাকত তাদের অনেকে আবার মোটা টাকার বিনিময়ে এই মরশুমে ওই জমি কোনো চাষিকে লিজও দিয়ে দিত। রেলের উন্নয়নে এবার সবই বন্ধ হয়ে গেছে। অর্থকরী এ জাতীয় ফলচাষে সরকার কেন উৎসাহ দেখায় না! সে প্রশ্নও উঠে এল ট্রেনের আলোচনায়।

কৃষি ও গ্রাম কালীনারায়ণপুর, পানিফল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in