• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

একশ দিনের কাজ না পেয়ে ভিন দেশ ফেরৎ যুবকরা হতাশ

July 18, 2020 admin Leave a Comment

শমিত। শান্তিপুর। ১৮ জুলাই, ২০২০। #

এতদ্বারা সমস্ত পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, পরিযায়ী শ্রমিকরা একশ দিনের কাজ করতে ইচ্ছুক হলে পরিবারের জব কার্ড নিয়ে ৪-ক ফর্মে নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন। এ প্রসঙ্গে আরো উল্লেখ্য, যদি পরিযায়ী শ্রমিক পরিবারের জব কার্ড না থাকে তাহলে জব কার্ডের জন্য নিজ নিজ পঞ্চায়েতে যোগাযোগ করুন। তবে পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য সংক্রান্ত কোনো প্রকার ফর্ম বি. ডি. অফিস থেকে দেওয়া বা জমা নেওয়া হচ্ছেনা। দয়া করে কোন গুজবে বিভ্রান্ত হবেন না।
আদেশানুসারে
কর্তৃপক্ষ                                                                                                                   

ওপরের এই নির্দেশিকাটি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। করোনা পরিস্থিতিতে গোটা দেশ জুড়েই শ্রমিকদের অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে। ভিনরাজ্যে যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন কাজ হারিয়ে আজকে তারা সবাই বেকার। শান্তিপুর ব্লকের হাজার হাজার ভিনরাজ্য-ফেরৎ শ্রমিকরা কাজের জন্য খোঁজাখুঁজি করছেন। ১০০ দিনের কাজ জুটছেনা।


কলকাতার পূর্বদিকে বানতলার কাছে খেয়াদহ বাজবরণতলা রোডের উত্তরের খালের সংস্কার চলছে ১০০ দিনের কাজের মাধ্যমে। কচুরিপানা পরিষ্কার ও জঙ্গল কাটার কাজে আজ সকাল সকাল নেমে পড়েছে অন্ততঃ একশ' কর্মী, যাদের অধিকাংশই মহিলা। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে লকডাউনে যখন ঠিকে কাজ কমে গেছে অনেক, সেই পরিস্থিতিতে লোকের হাতে কাজ ও মজুরিবাবদ টাকা দেবার জন্য একশ' দিনের কাজ একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।
ছবি ও প্রতিবেদন- তারাপদ নস্কর, ১৬ জুলাই

গয়েসপুর, বাগআঁচড়া, ভোলাডাঙা, টেংরিডাঙা, হিজুলী, চরপানপাড়া সহ ব্লকের কোথাও এই ফেরৎ শ্রমিকদের জন্য একশ দিনের কাজের কোন সুরাহা হয়নি। ওই সমস্ত গ্রামের অল্প কিছু স্থানীয় মানুষের জব কার্ড আছে, তারাই যা ১০-১৫ দিনের কাজ পাচ্ছেন। হিজুলী গ্রামের হাসিবুল, রাকিব, আতিকুল, মোজাম্মেলদের সঙ্গে কথা বলে জানা গেল- আজ দু'মাস হল গ্রামে ফিরে এসেছি। সেই থেকে বসে। যেটুকু জমানো টাকা ছিল তা কবেই শেষ হয়ে গেছে অথচ কোন কাজ জুটছেনা। পঞ্চায়েত অফিসে গিয়েও কোন লাভ হচ্ছেনা। এখন ঘটি বাটি বিক্রি করে দিন চালাতে হবে দেখা যাচ্ছে। কেউ কেউ ঘটি বাটি ও সামান্য সোনা রুপোর জিনিস যা ছিল বিক্রি করতে শুরু করেছেন বলে শোনা গেল।  চরপানপাড়ার ভিনদেশ ফেরৎ শ্রমিক সত্যজিৎ পাত্র, নিতাই পাত্ররা জানালেন- আমফান ও পরবর্তী ঝড়ের পর গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়। সেসব কাজকে একশ দিনের কাজের প্রকল্পে এনে গ্রামের যুবকদের কাজ দিতে পারত সরকার। কিন্তু সেসব কিছুই করলনা। আমরা এখন দিশেহারা।                                                      

কৃষি ও গ্রাম আমফান, একশ' দিনের কাজ, কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিক, ভিনরাজ্য ফেরৎ শ্রমিক, লকডাউন

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in