• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

একটাই পৃথিবী

May 5, 2015 admin Leave a Comment

২২ এপ্রিল বুধবার পৃথিবী জুড়ে পালিত হয়েছে ‘বসুন্ধরা দিবস’। অনেক সময় দিবস পালনের আনুষ্ঠানিকতা আর হইচইয়ে তার আসল বার্তাটা হারিয়ে যায়। বসুন্ধরা দিবসের একটাই সহজ বার্তা, পৃথিবীর সমস্ত জৈব সত্তা তাদের পরিমণ্ডলের সমস্ত অজৈব বস্তুর সঙ্গে মিলে এক সংহত পরস্পর অন্বিত ও স্বনিয়ন্ত্রিত জটিল এক তন্ত্র হিসেবে বিদ্যমান। এতকাল আমাদের শিক্ষাদীক্ষার গর্বে আমরা প্রকৃতির ওপর প্রভুত্ব করতে চেয়েছি, মানুষ হিসেবে সমস্ত জীবজগৎকে বশে আনতে চেয়েছি। এমনকী সমুদ্র, পাহাড়, মরুভূমি, নদীনালাকেও নিজের ভোগের প্রয়োজনে কাটাছেঁড়া করতে পিছপা হইনি। আমরা দেশ হিসেব, জাতি হিসেবে, জাত-বর্ণ হিসেবে, পরিবার হিসেবে, এমনকী ব্যক্তি হিসেবে স্বার্থবুদ্ধিকে সবকিছুর ওপরে স্থান দিয়েছি। আজ এসেছে এক সতর্ক-বার্তা : মনে রেখো পৃথিবী একটাই।
২৫ এপ্রিল ২০১৫, শনিবার, বসুন্ধরা দিবসের তিনদিন পর ভূমিকম্পে ভয়ানক আলোড়িত হল আমাদের এই পৃথিবী। ভূমিকম্পের উৎপত্তিস্থলের ঠিক উপরিস্থ ভূপৃষ্ঠ, যাকে বলা হয় উপকেন্দ্র, তার অবস্থান ছিল নেপালের লামজুঙ-এর ৩৪ কিলোমিটার দূরে। মাত্র কুড়ি সেকেন্ডের মূল কম্পনের জের না কাটতেই পরপর আরও কয়েকটা ভূমিকম্প (আফটার-শক) হয়ে চলেছে এপর্যন্ত। ক্রমাগত বেশিসংখ্যক মানুষের মৃত্যুর খবর আসছে। মিডিয়া এই বিপর্যয়কে চিহ্নিত করছে ‘নেপালি ভূমিকম্প’ নামে। কিন্তু ভূমিকম্পের কি কোনো দেশ হয়? মাটির অতলে প্রায় ১৫ কিলোমিটার নিচে যে ঘটনাটা ঘটেছে, সমস্ত অর্থে তা আমাদের এই পৃথিবী নামক গ্রহটারই একটা বিপত্তি। সেভাবে আমরা দেখতে পারছি কই?
ধ্বংসের মুখে দাঁড়িয়েও আমরা পরস্পর নানা কৃত্রিম বিভাজনের ঠাঁটবাট নিয়ে লড়ে যাচ্ছি। ত্রাণে এগিয়ে কোন রাষ্ট্র — ভারত না চীন? আমেরিকা কাকে সার্টিফিকেট দিল? এই দুর্দিনেও মিডিয়ায় এইসব বড়াইয়ের তামাশা চলতে থাকে। যখন ত্রাণসাহায্য দিই, আমরা মনে করি যে নেপালকে আমরা দয়া করছি। অথচ একটু ভেবে দেখলে বোঝা যায়, মাটির গভীর অতলে যে কাণ্ডটা ঘটেছে, তার অবস্থানের সামান্য অদলবদলে আমরাও ছিন্নভিন্ন হতে পারতাম। উন্নয়ন, প্রযুক্তি,  বিজ্ঞান ইত্যাদির দৌড়ে এগিয়ে বা পিছিয়ে থাকার কোনো আড়াল আমাদের রক্ষা করতে পারত না। শ্রেষ্ঠত্বের অভিমানে আমরা বারবার ভুলে যাচ্ছি : পৃথিবী একটাই।

সম্পাদকীয় প্রকৃতি, বসুন্ধরা, বসুন্ধরা দিবস, ভূমিকম্প

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in