• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

এই ছেলেটির বাবা-মা হারিয়ে গেছে

January 4, 2015 admin Leave a Comment

রামজীবন ভৌমিক ও শঙ্খজিৎ দাস, ২৮ ডিসেম্বর#

চেংমারি শরণার্থী শিবিরে এই ছবিটি তুলেছেন রামজীবন ভৌমিক। ২৮ ডিসেম্বর ২০১৪
চেংমারি শরণার্থী শিবিরে এই ছবিটি তুলেছেন রামজীবন ভৌমিক। ২৮ ডিসেম্বর ২০১৪

চেংমারির শরণার্থী শিবিরে দুপুরের খাবার খাচ্ছেন আমিন মুর্মু। বয়স পঞ্চাশ। পাশে ওঁর স্ত্রী একটি বছর দুই আড়াইয়ের বাচ্চাকে মমতাভরে খাইয়ে দিচ্ছেন। চারদিকে লোকের জটলা। জটলা ভেঙে ভেতরে গিয়ে জানা গেল, ছেলেটির বাড়ি বেতবাড়ি। চেংমারি শরণার্থী শিবির থেকে ১.৫ কিমি আসামের দিকে গেলে বর্ডারের কাছেই বেতবাড়ি গ্রাম। সেখানে বাচ্চাটিকে বাড়িতে রেখে বাবা-মা চাষের কাজে গিয়েছিল। ছেলেটির বাবার নাম রামলা মুর্মু। গণ্ডগোল লাগলে ছেলেটি একা বাড়িতে ছিল, তাকে ফেলে আসতে পারেননি আমিন মুর্মু। কিছুক্ষণ অপেক্ষা করে বুঝেছেন, ওর মা-বাবা খেত থেকেই পালিয়েছে অথবা নিহত হয়েছে। সেই কারণেই নিজের ছোটো দুটি সন্তানের সাথে পাশের বাড়ি থেকে রামলা মুর্মুর ছেলেটিকেও সাথে নিয়ে নদী, বন হেঁটে পালিয়ে এসেছেন। জঙ্গলে বুড়াঠাকুরের (হাতির) সামনে পড়লেও ছেলেটিকে ছাড়তে মন চায়নি। উপস্থিত অনেকেই ছেলেটিকে দত্তক নিতে চাইলে আমিন মুর্মু বলেন, উনি পাঁচদিন থেকে ছেলেটির বাবা-মাকে খুঁজে যাচ্ছেন। আসাম বেঙ্গলের সব ক্যাম্পে ফোন করে করে খোঁজ নিচ্ছেন। কিন্তু কোনো খবর পাচ্ছেন না। যদি ওর বাবা মাকে না পান, তাহলে নিজেই বাচ্চাটাকে মানুষ করবেন।

মানবাধিকার আসাম, আসামে জাতিদাঙ্গা, কোচবিহার, চেংমারি, বোড়ো আদিবাসী জাতিদাঙ্গা

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in