• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

এইডস আক্রান্তদের সমাবেশ কলকাতায়, আট দফা দাবি

May 3, 2013 admin Leave a Comment

সোমনাথ হোড় রায়, কলকাতা ২১ এপ্রিল#

ূর দূরান্ত থেকে ওরা এসেছে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে মিছিল করে ৮ দফা দাবি নিয়ে। ২০ থেকে ৪০ বছরের এক হাজারের বেশি পুরুষ মহিলা, সঙ্গে কিছু বাচ্চাও আছে, যাদের বয়স দশ থেকে বারো। এরা সকলে এইচআইভি এইডস আক্রান্ত। এইডস নিয়ে তারা বেঁচে আছে চিকিৎসার অবহেলায়। এই রোগ সম্পর্কে মানুষের মনে যে ভীতি ও আতঙ্ক আছে, তার জেরে এদের অবজ্ঞা করা, এদের সংস্রব এড়িয়ে চলার মানসিক যন্ত্রণা নিয়ে, কুষ্ঠ রোগীদের মতো অভিশপ্ত জীবন নিয়ে, অস্পৃশ্য হয়ে এরা বেঁচে থাকে। এরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা এদের চিকিৎসা করতে চায় না। কোনো কারণ, অজুহাত দেখিয়ে এদের উপেক্ষা করা হয়। অথচ সংক্রামক রোগ বলতে যা বোঝায়, এইচআইভি এইডস সেরকম কোনো সংক্রামক রোগ নয়
এইডস রোগী যারা এসেছিল, তাদের দেখলে বোঝার উপায়ই নেই যে তারা আক্রান্ত। বেশভূষা, পোশাক পরিচ্ছদ, শ্রী-সৌষ্ঠব অন্যান্য সব স্বাভাবিক মানুষের মতো। ওরা এসেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা এবং উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে দল বেঁধে, মিছিল করে, বৈশাখের নিদাঘ দিনে। সেদিন ২০ এপ্রিল রোদের তেজ একটু কম ছিল, তাপমাত্রা ছিল অন্যান্য দিনের তুলনায় কম। ওরা জড়ো হয়েছিল কলকাতার ধর্মতলার এসপ্ল্যানেড ইস্টের ট্রাম টার্মিনাসে — রানি রাসমণি রোড থেকে সমাবেশের স্থান পরিবর্তিত হওয়ায়। সকাল দশটা থেকে ওরা এসে উপস্থিত হতে শুরু করে। প্রথম থেকেই পাঁচটি দাবি ছিল :
১) সংসদে এইচআইভি বিল পেশ করতে হবে ২) প্রতিবন্ধীদের মতো চিকিৎসার জন্য ট্রেনে, ট্রামে, বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য পাসবই দিতে হবে। ৩) প্রতিটি সরকারি হাসপাতালে এই এইডস আক্রান্তদের প্যাথলজিকাল পরীক্ষা সহ অন্যান্য চিকিৎসার ব্যবস্থা করে, বিনামূল্যে ওষুধ দিতে হবে। ৪) প্রতিটি এইচআইভি আক্রান্ত মানুষকে বিপিএল তালিকাভূক্ত করতে হবে। ৫) এইচআইভি আক্রান্ত অনাথ শিশুদের শিক্ষা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সরকারি হোমে করতে হবে। এই পাঁচটি দাবির সাথে নতুন তিনটি দাবি যোগ হয়েছে,
৬) সরকারি সংস্থাগুলিতে এদের সংরক্ষণ দিতে হবে। ৭) অন্যান্য বেকারদের মতো এইচআইভি আক্রান্তদের বেকার ভাতা দিতে হবে। ৮) এইচআইভি আক্রান্ত শিশু মহিলা পুরুষ সবাইকে বিনামূল্যে রেশন দিতে হবে।
২০০৪ সালে ওদের এই সংগঠন ণ্ণবেঙ্গল নেটওয়ার্ক অফ পিপলস লিভিং উইথ এইচআইভি এইডস’ গড়ে ওঠে। তারপর থেকে ২০১৩ সাল পর্যন্ত এই দাবি নিয়ে ওরা চারবার সমবেত হল। ওদের সমাবেশে অনেককে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কেউ আসেনি বা আসতে পারেনি, এই রাজ্যের এসইউসিআই সাংসদ তরুণ মণ্ডল ছাড়া। তরুণ মণ্ডল তাঁর সাংসদ কোটায় পাওয়া টাকা থেকে ওদের জন্য দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে হোম-আবাসন তৈরি করে দিচ্ছেন। ওদের জন্য সংসদের ভেতরে ও বাইরে লড়াইও করছেন বলে জানালেন।

শিক্ষা ও স্বাস্থ্য এইডস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in