• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

উত্তরাখণ্ড বিপর্যয়ের এক বছর পর জলবিদ্যুৎ কেন্দ্রগুলির কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে এক দিন অনশন

June 18, 2014 admin Leave a Comment

দি হিন্দু পত্রিকা থেকে, ১৬ জুন#

ছবি সাজিশ জি পি-র তোলা। অক্টোবর ২০১৩ কেদার মন্দিরের সামনে থেকে আশপাশ। ধ্বংসচিত্র।
ছবি সাজিশ জি পি-র তোলা। অক্টোবর ২০১৩ কেদার মন্দিরের সামনে থেকে আশপাশ। ধ্বংসচিত্র।

উত্তরাখন্ডের বিপর্যয়ের ঠিক এক বছর পর ১৬ জুন উত্তরাখন্ড ও শ্রীনগরে দুর্গত মানুষদের অধিকার নিয়ে ২৪ ঘন্টা অনশন বিক্ষোভ করল কয়েকটি জন সংগঠন। শ্রীনগরের পাউরি জেলায় অনশনে বসা সংগঠনগুলি ছিল বিষ্ণুপ্রয়াগ বান্ধ আপদা সঙ্ঘ, অসি গঙ্গা বান্ধ আপদা প্রভাবিত সমীতি, শ্রীনগর বান্ধ আপদা প্রভাবিত সমীতি, মাতু জনসংগঠন, ভূবিস্থাপিত সংঘর্ষ সমীতি এবং ভূস্বামী সংঘর্ষ সমীতি। এই সংগঠনগুলির বেশিরভাগই ২০১৩ সালের ১৬ই জুনের পর বিপর্যয় আক্রান্ত মানুষদের অধিকারের জন্যে লড়াই করার উদ্দেশ্যে তৈরী করা হয়। বিভিন্ন আদালতে এই জলবিদ্যুৎ প্রকল্পগুলিকে নিয়ে অনেক মামলা করা হয়েছিল, এই প্রকল্প নির্মাকারী কোম্পানীগুলির কাছেও ক্ষতিপূরন দাবী করা হয়েছিল, কিন্তু এই ব্যাপারে HEP এর ভূমিকা খুবই দুঃখজনক।

মাতু জনসংগঠনের বিমল ভাই এই ব্যাপারে বলেন “ অলকানন্দা ও কিছু নদীর পার জলবিদ্যুৎ প্রকল্পগুলি থেকে উৎপন্ন বর্জ ও ময়লা আবর্জনায় ভরে উঠেছে, কিন্তু সরকার এই ব্যাপারে কোন ব্যাবস্থা গ্রহন করেননি।“

এই প্রসঙ্গে তিনি আরো বলেন “ এই HEP সংস্থাগুলি তাদের কারনে ঘটা এই বিপর্যয়ে আক্রান্ত মানুষদের জন্যে আদৌ কোনো ক্ষতিপূরন দিতে ইচ্ছুক নন” ।

AHPCL প্রকল্পের জন্যে শ্রীনগরের মানুষদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরনের দাবিতে, আর শ্রীনগরের অর্ধেক জায়গা ময়লা আবর্জনা, পলি , ধ্বংসাবশেষ এ ভরে আছে তা পরিষ্কারের জন্যে National Green Tribunal এ একটি মামলা করা হয়েছে। অনশনে বসা সংগঠনের প্রতিনিধীরাও শ্রীনগরে জমে থাকা টন টন আবর্জনা পরিষ্কারের দাবী তুলেছেন।

এই প্রসঙ্গে শ্রীনগরের মহকুমা শাশক রাজা আব্বাস বলেন “ গত বছরের বন্যায় AHPCL এর আবর্জনা ফেলার জায়গা ভেসে গিয়েছে। এই বিষয়ে কোন সন্দেহ নেই যে ওই প্রকল্পের নীচের দিকে কিছু বিল্ডিং এ আবর্জনা জমে গিয়েছে। যদিও শ্রীনগরের অধিবাসীরা এখনও কোন ক্ষতিপূরন পাননি।

পরিবেশ উত্তরাখণ্ড, কেদারনাথ, জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ প্রকল্প, বিপর্যয়

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in