• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

উত্তরাখণ্ডের বিপর্যয়ের করুণ কাহিনী শুনে স্কুল ছাত্রের প্রশ্ন, ওখানে কি সরকার গঠন হয়নি?

September 17, 2013 admin Leave a Comment

রামজীবন ভৌমিক, কোচবিহার, ১৩ সেপ্টেম্বর#

শ্রী রামকৃষ্ণ বয়েজ স্কুলে স্লাইড শো দেখছে ছাত্রছাত্রীরা। ছবি শ্রীমান চক্রবর্তীর তোলা। ১২ সেপ্টেম্বর।
শ্রী রামকৃষ্ণ বয়েজ স্কুলে স্লাইড শো দেখছে ছাত্রছাত্রীরা। ছবি শ্রীমান চক্রবর্তীর তোলা। ১২ সেপ্টেম্বর।

গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে ছ-টায়, খুদে পাক্ষিক পত্রিকা খবরের কাগজ সংবাদমন্থনের কোচবিহারের পাঠকবর্গ আয়োজিত উত্তরাখণ্ডের বিপর্যয় ও আমরা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কোচবিহার ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি হলে। ডিজিটাল স্লাইড প্রদর্শনী ও শমীক সরকারের বক্তৃতা দিয়ে আলোচনা শুরু হয়। এরপর জিতেন নন্দী অরুণাচল প্রদেশের তাওয়াঙ ভ্রমণের অভিজ্ঞতা স্লাইড শোয়ের মাধ্যমে আমাদের সাথে ভাগ করে নেন। কোচবিহার মাউন্টেনিয়ারিং ক্লাবের পক্ষ থেকেও উত্তরাখণ্ডের বিপর্যয়ের পর ত্রাণকার্যে অংশগ্রহণকারী সদস্যের বিভিন্ন মুহূর্তের চিত্র দেখানো হয়। ন্যাস গ্রুপের পক্ষে শ্রী অরূপ গুহ কোচবিহারের হাইরাইজগুলি সম্পর্কে বলতে গিয়ে জানান, এই শহর ভূমিকম্পের চতুর্থ মাত্রার বিপদের এলাকার মধ্যে। কোচবিহারে দোতলার বেশি পাকা বাড়ি বানানো বোকামির কাজ হবে। বর্তমানে ছ-তলা সাত-তলা বাড়িগুলো আমাদের একদিন গভীর শোকাহত করবে।
এছাড়াও ১১ সেপ্টেম্বর বুধবার দিনহাটা ওকরাবাড়ি আলাবকস উচ্চবিদ্যালয়ে এবং ১২ সেপ্টেম্বর কোচবিহার শ্রী রামকৃষ্ণ বয়েজ হাইস্কুলে বিকেল দুটোর সময় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে উত্তরাখণ্ড বিপর্যয় সম্পর্কে আলোচনা ও স্লাইড শো প্রদর্শনী হয়। ছাত্রছাত্রীরা কৌতুহল সহ বোঝার চেষ্টা করে। ওকরাবাড়ি আলাবকস হাইস্কুলের একটি ছাত্র জানতে চান, উত্তরাখণ্ডের পাহাড়ি দুর্গম গ্রামগুলিতে মানুষের এত দিশেহারা অবস্থা কেন? ওখানে কি সরকার গঠন হয়নি?

শিক্ষা ও স্বাস্থ্য উত্তরাখণ্ড, কোচবিহার, জলবিদ্যুৎ প্রকল্প, বিপর্যয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in