• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

ঈদের মরশুমে শ্রমিকদের জিম্মি রেখে খুনি মালিক দেলওয়ারের জামিনের পায়তারা কষছে বাংলাদেশ গার্মেন্ট মালিক সংগঠন’

August 1, 2014 admin Leave a Comment

কুশল বসু, কলকাতা, ১ আগস্ট#

আমরণ অনশনের ছবি সূত্র
আমরণ অনশনের ছবি সূত্র

বাংলাদেশের গার্মেন্ট বা পোশাক শিল্পের তোবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা আজ পাঁচদিন ধরে আমরন অনশনে।
বকেয়া বেতন-ওভারটাইম-বোনাসের দাবিতে শ্রমিকরা রাস্তায় পুলিশের লাঠি, রাবারবুলেট খেয়েছে। বিজিএমইএ ঘেরাও করেছে, শ্রম মন্ত্রণালয়েও গিয়েছে। সর্বশেষ গত ২৬ জুন ২০১৪ তারিখে তোবা গ্রুপের চেয়ারম্যান মাহমুদা আক্তার (মিতা) বাংলাদেশ গার্মেন্ট মালিক সংগঠন বিজিএমইএ-র প্রতিনিধিদের উপস্থিতিতে শ্রমিক নেতাদের কাছে লিখিত অঙ্গীকার করে, মে-র মজুরী ৩ জুলাইয়ের মধ্যে, জুন-এর মজুরি ১৫ জুলাইয়ের মধ্যে এবং ঈদ বোনাস ও জুলাই-এর ১৫ দিনের মজুরী ২৬ জুলাইয়ের মধ্যে প্রদান করা হবে। কিন্তু তা না মেটানোয় ঈদের মুখে বিপদে পড়ে আমরণ অনশনে বসেছে পাঁচটি কোম্পানির ষোলোশো শ্রমিক। পাঁচদিনের অনশনে ৬৬ জন অসুস্থ।
কিন্তু গতকাল এক সাংবাদিক সম্মেলনে বিজিএমইএ জানিয়েছে, তারা চেষ্টা করবে এক সপ্তাহের মধ্যে কিছু বকেয়া মেটানোর। শ্রমিকরা অনশন তুলে নিক। এই সম্মেলনে মালিকরা ঠারেঠোরে আরো জানিয়েছে, তোবা গ্রুপের অন্যতম মালিক দেলওয়ার হোসেনের কারাবন্দী থাকার কারণেই বিদেশি ক্রেতা কোম্পানিগুলো অর্ডার দিতে চাইছে না। তাই টাকা নেই।
শ্রমিকদের ইউনিয়নগুলি মালিকদের এই ফাঁপা প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে এবং অনশন জারি রেখেছে। ১ আগস্ট এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, শ্রমিকদের কাঁধে বন্দুক রেখে তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডে শ্রমিক গণহত্যায় অভিযুক্ত মালিক দেলওয়ারের জামিনের ছক কষছে বিজিএমইএ। তারা চায় দেলওয়ারের সর্বোচ্চ শাস্তি। উল্লেখ্য, ২০১২ সালে ২৪ নভেম্বর ঢাকায় তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনসে আগুন লাগে। মাল চুরির ভয়ে কারখানার সমস্ত গেট বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা, বেশিরভাগই মহিলা, কারখানায় আটকে পড়ে মারা যায়। মৃত অন্তত একশো সতেরো, আহত দুশোর বেশি। শ্রমিক গণহত্যার দায়ে অভিযুক্ত দেলওয়ার ফেব্রুয়ারি মাস থেকে জেল-এ।
সংবাদে প্রকাশ, মালিকদের চাপের মুখে নতিস্বীকার করে দেলওয়ারকে জামিন দিতে চলেছে বাংলাদেশ সরকার।

খবরে দুনিয়া আমরণ অনশন, ঈদ, তাজরিন ফ্যাশনস, পোশাক শিল্প, বস্ত্রশিল্প শ্রমিক, বাংলাদেশ, শ্রমিক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in