• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

আসামে এবার রাভা জাতির বিদ্রোহ, বুথ-থানা-গাড়ির ওপর হামলা, নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত ২০

February 15, 2013 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন, ১৪ ফেব্রুয়ারি#

আসামে পঞ্চায়েত নির্বাচন করতে গিয়ে রাভা জাতির মানুষের বিপুল জনবিক্ষোভের মুখে পড়েছে প্রশাসন। গোয়ালপাড়া ও কামরূপ (গ্রামীণ) জেলার বেশ কিছু এলাকা নিয়ে ১৯৯৫ সালে তৈরি হয় রাভা-হাসং অটোনমাস কাউন্সিল। কিন্তু ওই এলাকাতেও বাংলাভাষী মানুষের সংখ্যা বেড়ে চলায় বোরো জাতির মতো রাভা জাতির মানুষও বিক্ষুব্ধ হয়ে উঠেছে, যার আঁচ টের পায়নি প্রশাসন। এবার পঞ্চায়েত নির্বাচন বানচাল করতে চেয়ে হাজার হাজার রাভা পুরুষ এবং মহিলা তীর ধনুক ও টাঙ্গি নিয়ে প্রায় ১০০টি স্কুল (যেখানে বুথ হয়েছিল) আক্রমণ করে, ৩৭নং জাতীয় সড়কের ওপর ৬৫টি গাড়ি পোড়ায় এবং থানা আক্রমণ করে। প্রশাসন সূত্রে জানা যায়, একটি বাংলাভাষী গ্রামও আক্রমণ করে তারা। এর পরিপ্রেক্ষিতে পুলিশ, সিআরপিএফ এবং আর্মি নামিয়ে আসাম প্রশাসন সরাসরি গুলি চালায় বিক্ষোভকারীদের ওপর। তাতে পুরুষ ও মহিলা সহ অন্তত ২০ জন রাভা মারা গেছে বলে প্রশাসন জানিয়েছে।

মানবাধিকার আসাম, রাভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in