• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

আসানসোলের কুনাস্তারিয়ায় কোলিয়ারির নিরাপত্তারক্ষীদের বেআইনি ছাঁটাই, অনশন

May 13, 2012 admin Leave a Comment

ইসিএল-এর কুনাস্তারিয়া এলাকার মহাবীর কয়লাখনির চারজন নিরাপত্তারক্ষী কুনাস্তারিয়া এলাকার মুখ্য জেনারেল ম্যানেজারের বাড়ির গেটের সামনে ২ মে থেকে অনশন অবস্থান করছেন। ১ এপ্রিল ২০১২-তে তাঁদের ছাঁটাই করা হয়েছে। এঁরা হলেন দীপক চক্রবর্তী (৫ বছর ধরে কাজ করছেন), মুহাম্মদ সিরাজুল এবং উপেন্দ্র শা (দেড় বছর ধরে কাজ করছেন), মনসুর আনসারি (তিনবছর কাজ করছেন চুক্তির ভিত্তিতে)।
এই নিরাপত্তারক্ষীরা এই কাজে অনেকদিন বহাল আছেন, কিন্তু এর মধ্যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি বছর বছর বদল হয়েছে। এই চারজনই আগের সিকিউরিটি এজেন্সিতে কাজ করেছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ড নম্বরও রয়েছে। তাঁরা এমনকী ইসিএল-এর কাছ থেকে সরাসরি ব্যাঙ্ক ট্র্যান্সফার মারফত সেপ্টেম্বর ২০১১ থেকে ডিসেম্বর ২০১১ অবধি মাস মাইনাও পেয়েছেন। ওই সময় ভুয়ো লাইসেন্স কাজে লাগিয়ে এজেন্সি চালানোর দায়ে ওই সিকিউরিটি এজেন্সি কালো তালিকাভুক্ত হয়ে গিয়েছিল। এই নিরাপত্তারক্ষীরা গত তিনমাস বারোদিন ধরে নতুন সিকিউরিট এজেন্সি উত্তরাখণ্ড পূর্ব সৈনিক কল্যাণ নিগম লিমিটেডে কাজ করছিলেন, গত ১ জানুয়ারি ২০১২ থেকে। ১৩ এপ্রিল কোনো কারণ না দেখিয়েই ম্যানেজার তাঁদের কাজে ঢুকতে দেননি।
এই চারজন কুনাস্তারিয়া এলাকার মুখ্য জেনারেল ম্যানেজারের কাছে কারণ জানতে এসেছিলেন। চুক্তি অনুযায়ী এজেন্সি কোনো এরিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি ছাড়া কোনো নিরাপত্তারক্ষীর বদলি করতে পারে না। এমনকী কোনো নতুন নিরাপত্তারক্ষীকে মোতায়েনও করতে পারে না। এক্ষেত্রে কন্ট্রাক্টর মহাবীর কোলিয়ারির ম্যানেজমেন্টের কাছে ১৮ জন নিরাপত্তারক্ষীর একটি তালিকা পাঠিয়েছে, যেখানে এই চারজনের বদলে অন্য চারজনের নাম দেওয়া হয়েছে। সেটাতে মহাবীর কোলিয়ারির ম্যানেজারেরও সই আছে। মুখ্য জেনারেল ম্যানেজার এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি।
অতএব ধরে নেওয়া যেতে পারে, এই ধরনের বেআইনি ছাঁটাই ও চুক্তিভঙ্গকে উৎসাহ দিচ্ছে কুনাস্তারিয়া এরিয়া ও মহাবীর কোলিয়ারির ম্যানেজমেন্ট। চুক্তিভিত্তিক বেসরকারি নিরাপত্তারক্ষীদের মতে, এঁরা ছাঁটাই হয়েছেন কারণ, এঁরা ইসিএল-এর সরকারি সম্পত্তি চুরির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।
পুনর্বহালের দাবিতে এই চারজন ২৬ এপ্রিল থেকে ধরনায় বসেন কুনাস্তারিয়া অফিসের সামনে। তারপর তাতে কাজ না হওয়ায় ২ মে থেকে অনশন শুরু করেন তারা। আসানসোল নাগরিক অধিকার অ্যাসোসিয়েসনের পক্ষ থেকে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে ডেপুটেশন দেওয়া হয় এই চারজনের স্বাস্থ্যের কথা ভেবে। ১০ দিন অনশনের পর একজন অসুস্থ হয়ে পড়েন। অধিকার সংগঠনের পক্ষ থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে ডেপুটেশন দেওয়া হয়, প্রাইভেট সিকিউরিটি এজেন্সিগুলির বিভিন্ন বেআইনি কার্যকলাপ এবং তাতে ইসিএল-এর ম্যানেজমেন্টের কিছু অংশের যুক্ত হয়ে পড়ার বিরুদ্ধে। ১৬ মে এরিয়া ম্যানেজমেন্ট অনশনরতদের সঙ্গে কথা বলতে চেয়েছে।

সুদীপ্তা পালের পাঠানো ‘অধিকার’ সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি, আসানসোল, ১৩ মে

শিল্প ও বাণিজ্য অনশন, কয়লাখনি, প্রতিবাদ, ্ছাঁটাই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in