• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

আশায় মরে (বাঁচে) চাষা

May 17, 2014 admin Leave a Comment

আশায় বাঁচে চাষা। কত যত্নআত্তি করেই না নিজের জমির ফসলকে রক্ষা করতে চায় চাষি। খরা-বন্যা, পোকামাকড়, আগাছার আক্রমণ তো আছেই, তার ওপর আছে বাজারের অনিশ্চয়তা। প্রত্যেক চাষির জীবনে অনেকরকম বিপদ আসে, ফসল নষ্ট হয়, ফসল ফলিয়েও দর পাওয়া যায় না, তবু আশায় বাঁচতে গিয়ে মরে চাষা।
গণতন্ত্র নিয়েও ভারতবাসীর অভিজ্ঞতা অনেকটা পোড়খাওয়া চাষির মতোই। বহু সরকার, বহু নেতা, বহু দল আর জোট তার দেখা হয়ে গেছে। স্বাধীনতার পর ষোলোটা লোকসভা নির্বাচন তার দেখা হয়ে গেছে। অভিজ্ঞতাটা সবমিলিয়ে তেমন সুখকর নয়, তবু আশায় বাঁচে ভারতবর্ষের মানুষ।
লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন। বাসের ভিতর কাঁপাকাঁপা হাতে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে টাল সামলাতে সামলাতে এক প্রবীণ বলে ওঠেন, ণ্ণআর মিলিজুলি সরকার দেখতে চাই না। মোদি এসে একলা হাতে যদি কিছু কাজ করতে পারে তো করুক।’ তাঁর যা বয়স, তাতে মনে হয়, তিনি পঞ্চাশ-ষাটের দশকের কংগ্রেস সরকার দেখেছেন, চৌত্রিশ বছরের বাম সরকার দেখেছেন, নব্বই দশক থেকে হরেক কিসিমের মিলিজুলি সরকারও দেখেছেন। দেখে তিনি নিশ্চয় আপ্লুত নন, তবু আরও কিছুটা দেখতে চান। কিছু কাজ চান তিনি — রাষ্ট্রের কাছ থেকে যে কাজগুলো আশা করে এবং দাবিও করে মানুষ — সেই কাজগুলো হোক এবার।
বিজেপি দল গঠন হওয়ার পর প্রথম ভোটে দাঁড়িয়ে একটা নাড়া উঠেছিল, ‘সবকো দেখা সবকো পরখা, অবকি দো ভাজপাকো মওকা’। এবারে ভাজপা বা বিজেপি অর্থাৎ দলের প্রসঙ্গ ছাপিয়ে উঠে এসেছে এক ব্যক্তির আবাহন, মোদিকে চাই। কাজ চাই।
কাজ মানে জল, বিদ্যুৎ, জ্বালানি …। কাজ মানে স্কুল, হাসপাতাল, যানবাহন …। কাজ মানে প্রত্যেক শক্তসমর্থ যুবক-যুবতীর উপার্জনযোগ্য কাজ। কাজ মানে বেঁচে থাকার সম্বল, জীবনের রসদ। মৃত্যুর মুখে দাঁড়িয়েও জীবনের আশা ছাড়ে না যে, তার নাম মানুষ। নিজের স্বপ্ন আর সামর্থ্য দিয়েই সে বারবার গড়েপিটে তোলে ক্ষমতার হাজারো কিসিম। আপাতত — মোদি।

সম্পাদকীয় ক্ষমতা, নির্বাচন, ভোট, মোদি, সরকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in