• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

‘আলু সম্বন্ধে মমতা ব্যানার্জির কোনো ধারণাই নেই’

December 2, 2013 admin Leave a Comment

বরেন্দ্র নাথ সরকার, আলু ব্যবসায়ী, জৌগ্রাম, ২০ নভেম্বর#

বরেন্দ্রনাথ সরকার।
বরেন্দ্রনাথ সরকার।

আলুর দাম যে সরকার বেঁধে দিল, কোন আলু? আলু সম্বন্ধে আমাদের মমতা ব্যানার্জির কোনো ধারণাই নেই। আলুর বিভিন্ন কোয়ালিটি রয়েছে। জ্যোতি, চন্দ্রমুখী, পোখরাজ। মেদিনীপুরের আলু একরকম, আবার বাঁকুড়ার আলু অন্যরকম। হুগলির কমড়ুল এলাকার আলুর মান সব এলাকার চাইতে ভালো। আমি জিজ্ঞেস করি, তিনি কোন আলুর দাম বেঁধে দিলেন? এছাড়া আলুকে বাছাই করে বিভিন্ন ভাগ করা হয়। মূলত তিন ভাগ করে ১, ২, ৩ নম্বর করা হয়। ১ নম্বরটা কলকাতায় চলে। ৩ নম্বর চলে বিহার-উড়িষ্যায়। সেটা কলকাতায় পাঠানোই যাবে না। প্রত্যেকটার দাম আলাদা আলাদা।
দিদি আলু নিয়ে কিছুই জানেন না। আলু ব্যবসায়ীদের নিয়ে বসেছিলেন বটে, কিন্তু তাদের কথা শুনতেই চাননি। নিজের মত অপরের ওপর চাপিয়ে দিয়ে দাম বেঁধে দিয়েছেন।
এবছর উত্তরবঙ্গে আলু উৎপাদন অন্য বছরের চেয়ে ভালো হয়েছিল। উত্তরবঙ্গের আলুটা পাঞ্জাবে রপ্তানি শুরু হয়েছিল। শুধু উত্তরবঙ্গই নয়, রাজ্যে আলু উৎপাদন এবছর বেশি ছিল। অধিক উৎপাদনের ফলে আলুচাষির আলু স্টক করার ক্ষেত্রে ভয় ছিল। তাই চাষি লসে আলু বিক্রি করছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় আলুর চাহিদা বাড়ে, তখন দাম বেড়ে যায়। আসাম, অন্ধ্র, বিহার, উড়িষ্যায় আলু বরাবরই যায়। এখনও যাচ্ছে। প্রশাসন, ক্যাডারদের ঘুষ দিয়ে যাচ্ছে।
হঠাৎ করে সরকার আলু বাইরে পাঠানো বন্ধ করে দিল। যে আলু কলকাতায় চলে না, পশ্চিমবঙ্গে চলে না, তা কি আমরা ফেলে দেব? নিম্নমানের আলু বিহার-উড়িষ্যায় যায়।

কৃষি ও গ্রাম আলু ব্যবসায়ী, আলুর দাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in