• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

‘আলুতে যারা রিস্ক নিয়েছে, তাদের লাভ হচ্ছে’

December 2, 2013 admin Leave a Comment

সুদীপ ঘোষ, একাধারে চাষি ও ব্যবসায়ী, কালাপাহাড়, জৌগ্রাম, ২০ নভেম্বর#

জৌগ্রামের হিমঘর। ২০ নভেম্বর ২০১৩। জিতেন নন্দীর তোলা।
জৌগ্রামের হিমঘর। ২০ নভেম্বর ২০১৩। জিতেন নন্দীর তোলা।

আমাদের ২০-২৫ বিঘা জমিতে ধান হয়, যা জমি সবটাতেই আলুও হয়। যে বছর যেমন, গত সিজনে হাজার দেড়েক বস্তা আলু স্টোরে রেখেছি। আর হাজার পাঁচেক বস্তা কিনেছিলাম। পুজোর আগেই স্টোর থেকে আমার ম্যাক্সিমামটা বেরিয়ে গেছে। এখন স্টোরে যে ১৫-২০% আলূ রয়েছে, সেগুলো ধরুন বড়ো বড়ো পার্টিদের। বিশ-পঁচিশ হাজার, এক লাখ প্যাকেট আলু আছে; কিছু চাষিবাসী বীজের জন্য আলু রাখে। ধরুন, বীজের জন্য লাগবে একশোখানা। পঞ্চাশখানা বেচে দিয়ে স্টোরের ভাড়াটা মেটাবে। পুজো পর্যন্ত চাপটা থাকে, পুজোর পর হালকা হয়ে যায়। বিগত ক-বছর দেখা যাচ্ছে, শেষে আলু খারাপ হয়ে যাচ্ছে। আমি যতদিন এই লাইনে এসেছি, দশ বছর ধরুন, এই প্রথম শেষে এরকম দাম দেখলাম। তাও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। আমাদের বাংলায় আলু কম আছে, তা নয়। উড়িষ্যা, অন্ধ্র, যেখানে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেখানে আলুর … বর্তমানে যে দামটা আছে, এতেও চাষির লাভ হচ্ছে নাকি? চাষি তো ম্যাক্সিমাম আলুটাই বিক্রি করে দিয়েছে পুজোর আগে। যারা (বড়ো ব্যবসায়ীরা) রিস্ক নিয়েছে, (একটু হেসে) তাদের লাভ হচ্ছে। কিন্তু এইবছর ৭০% আলুতে লস হয়েছে। বাকি ৩০%, তার ১০% তো বীজে চলে যায়। আছে ২০%, সেই ২০% আলুটায় লাভ যতই করুক, তাতে ৭০%-এর লসটা মিটবে না।

কৃষি ও গ্রাম আলু চাষি, আলু ব্যবসায়ী, আলুর দাম, জৌগ্রাম, হিমঘর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in