• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

‘আমরা মেয়েরা কোথাও যেন পারছি না’

January 18, 2013 admin Leave a Comment

অমলেন্দু সরকার, পঞ্চসায়র, পূর্ব যাদবপুর, ৩০ ডিসেম্বর#

অবরোধ চলতেই থাকে, চলতে থাকে সামাজিক অবরোধ। ইদানীং বোরখার প্রবণতা কলকাতাতেও বাড়ছে। আমরা মেয়েরা কোথাও যেন পারছি না; দিন দিন পশ্চাতের দিকে যাচ্ছি — এভাবেই নিজের মতামত প্রকাশ করলেন উত্তরা চক্রবর্ত্তী, প্রেসিডেন্সি বিশ্বাবিদ্যালয়ের অধ্যাপিকা। ‘প্রযুক্তি’ ব্যবহার করে বর্তমানে ছদ্মবেশী হিংসাকে কিভাবে আটকাব — এইভাবে অসহায়তা প্রকাশ করলেন ডঃ সৈয়দ তানভীর নাসরিন। এই বক্তব্যগুলি উঠে এল ‘সাউথ কলকাতা সোসাইটি ফর এমপাওয়ারমেন্ট অফ উইমেন’ আয়োজিত সভায়। ১৫ ডিসেম্বর ২০১২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা হলে আয়োজিত এই সভার বিষয় ছিল — ‘আজকের ভারতীয় নারী  : একটি তুলনামূলক অবস্থান’। সভাতে বাংলাদেশের নারী অন্দোলনের কথা শোনালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডঃ মালেকা বেগম। তিনি বারবার স্মরণ করালেন মুসলিম নারীর ক্ষেত্রে ধর্মকে উপেক্ষা করার এবং পাশাপাশি তাদের আইনি সুরক্ষার প্রয়োজনীয়তার কথা।
শিক্ষক গিয়াসুদ্দিনের বক্তব্যে উঠে এল — ‘মুসলিম দেশগুলি শরিয়তি আইনের বাইরে বেরিয়ে এসেছে। সেখানে কোর্টের বাইরে তালাক নিষিদ্ধ; বহুবিবাহও নিষিদ্ধ হয়েছে। অথচ আমাদের দেশে শরিয়তি আইন চালু আছে, আইনি কোনো সুরক্ষা নেই বলেই ফোনে, এসএমএসে-ও তালাক দিচ্ছে মুসলিম পুরুষরা’।
মুর্শিদাবাদের পঞ্চাশ-ষাটটি গ্রামের তালাকপ্রাপ্ত মহিলার তালিকা তৈরি করেছেন সমাজকর্মী খাদিজা বানু। সংখ্যাটা প্রায় ৫০০০। তাঁর মতে, মুর্শিদাবাদ জেলায় এ ধরনের তালাকপ্রাপ্তের সংখ্যা লক্ষাধিক। এরা বেশির ভাগই কোলের বাচ্চা নিয়ে হারিয়ে যায় রাতের অন্ধকারে। মুর্শিদাবাদ জেলা নারী পাচারে প্রথম স্থান অধিকার করে। তিনি বর্তমান রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দেন, ইমামদের ভাতা না দিয়ে এসমস্ত নির্যাতিতা মহিলাকে আর্থিক সহায়তা করার। এজন্য অবশ্য তিনি ‘মুসলিম পার্সোনাল ল’ (১৯৭২)-কেও দায়ী করেন। প্রসঙ্গত, মুসলিম সমাজে চার বিয়েকে বৈধ ঘোষণা করেছে ‘মুসলিম পার্সোলান ল’। সবশেষে তিনি বলেন, ১৫০০ বছর আগের উচ্ছৃঙ্খল সমাজকে শৃঙ্খলে আনার জন্য হয়ত এসব সামাজিক নীতির কিছু প্রয়োজনীয়তা থাকতেও পারে, তবে এখন আর এগুলির কোনো প্রয়োজনীয়তা নেই। তাই এদেশে একটি সংস্কার আন্দোলন প্রয়োজন মুসলিম নারী সমাজকে মুক্ত করতে।
‘সাউথ কলকাতা সোসাইটি ফর এমপাওয়ারমেন্ট অফ উইমেন’ –এর তরফে দেশজুড়ে সর্বস্তরের সব সম্প্রদায়ের মানুষের সাক্ষর সংগ্রহ করে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পেশ করতে চলেছে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে। দাবিগুলি হল —
১। তালাক দেওয়ার সম-অধিকার (নারী ও পুরুষের) থাকবে এবং তালাক হবে আদালতের মাধ্যমে
২। একাধিক স্ত্রী (বহুবিবাহ) নিষিদ্ধ করতে হবে
৩। উত্তরাধিকার সম্পত্তির সম-অধিকার দিতে হবে
৪। শ্বশুর বেঁচে থাকাকালীন স্বামী মারা গেলে, সেই বিধবা এবং সন্তানদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তির অধিকার দিতে হবে
৫। দত্তক আইন চালু করতে হবে
৬। নির্যাতিতা, তালাকপ্রাপ্ত মহিলাদের স্ব-নির্ভর করার প্রকল্প চালু করতে হবে।

মানবাধিকার তালাক, মুসলিম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in