• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

অরণ্য সপ্তাহে ‘কাঠের গাছ’ এর চারা বিলি। ফলের গাছ নেই কেন?

July 19, 2020 admin Leave a Comment

শমিত। শান্তিপুর। ১৯ জুলাই, ২০২০। #

আমরা কোনো ফলের গাছ দিচ্ছিনা। শুধু কাঠের গাছ দেওয়া হচ্ছে। – পলাশগাছির বিট অফিসারের কথায় পাশ থেকে কে যেন ফুট কাটল – নাহলে বৃক্ষচ্ছেদন হবে কী করে? ১৪-২০ জুলাই অরণ্যসপ্তাহ উপলক্ষ্যে রাজ্যব্যাপী বনমহোৎসব শুরু হয়েছে। রাজ্য জুড়ে চারাগাছ বিতরণও করা হচ্ছে। শান্তিপুর ব্লকের নদিয়া- মুর্শিদাবাদ বনবিভাগের তরফে বাহাদুরপুর পলাশগাছি বনাঞ্চলে ১৪ তারিখ থেকে গোটা দশেক স্বেচ্ছাসেবী সংগঠনকে আকাশমনি, জারুল, সেগুন, মহানিম, মেহেগনি প্রভৃতি ‘কাঠের গাছ’ দেওয়া হচ্ছে। ‘কাঠের গাছ’ কথাটা বেশ তাৎপর্যপূর্ণ, গোটা রাজ্য জুড়ে যেভাবে গাছ কাটার ধুম পড়েছে। সম্প্রতি মাজদিয়া, যশোর রোড আবার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার থেকে লক্ষ লক্ষ গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। সেইজন্য কাঠের গাছের চাহিদা তুঙ্গে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যত্ন করে গাছ বড় করে তুলবেন আর কাঠের কারবারিরা সেই গাছ কেটে সাবাড় করে দেবেন!

ছবি প্রতিবেদক সূত্রে পাওয়া

দেনুই, মোল্লাবেড়, নারায়ণপুর, বাঁশডোব গ্রাম দিয়ে ঘেরা বাহাদুরপুর-পলাশগাছির ১৩৫ হেক্টর অর্থাৎ ১৮০০ বিঘার বিস্তীর্ণ এই বনাঞ্চল। আমফান ঝড়ের পর একবার যাওয়া গেছিল এই ফরেস্টে। খোঁজ নিয়ে জেনেছিলাম প্রায় এক হাজারের ওপর গাছ পড়েছে। সম্প্রতি চারাগাছ আনতে গিয়ে জানা গেল, আকাশমনি গাছ বেশি পড়েছে। কিন্তু এখনও সব গাছ তুলে লগ করা হয়নি। রাজ্যের ইতিউতি শোনা যাচ্ছে ফরেস্টের প্রচুর গাছ কেটে চোরাগোপ্তা বিক্রি করে দেবার খবর। বাহাদুরপুর ফরেস্টে প্রায় ৪-৫টা গ্রাম ভীষণভাবে এই বনাঞ্চলের উপর নির্ভরশীল। তাদের জ্বালানীর একমাত্র উৎস এই ফরেস্ট। ফেরবার সময় ফরেস্টের এক কর্মী বললেন, আমাদের এখানে ফলের গাছ নেই বললেই চলে। নাহলে হনুমানের পাল ফরেস্ট ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে।

বিট অফিসে জমা করা অর্থকরী ‘লগ’

পরিবেশ অরণ্য সপ্তাহ, কাঠের গাছ, ফলের গাছ, বনমহোৎসব, বৃক্ষনিধন, বৃক্ষরোপণ

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in