• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’

October 31, 2013 admin Leave a Comment

 

শিশু কিশোর মেলার ছবি ফারুক-উল ইসলামের তোলা।
শিশু কিশোর মেলার ছবি ফারুক-উল ইসলামের তোলা।

 

 

শিশু কিশোর মেলার ছবি ফারুক-উল ইসলামের তোলা।
শিশু কিশোর মেলার ছবি ফারুক-উল ইসলামের তোলা।

 

শিশু কিশোর মেলার ছবি ফারুক-উল ইসলামের তোলা।
শিশু কিশোর মেলার ছবি ফারুক-উল ইসলামের তোলা।

সুব্রত ঘোষ, পাণ্ডুয়া, ২২ অক্টোবর#

স্বপ্নকে পরিপার্শ্বের কাঠ-খড়-রোদের সঙ্গে বারংবার মিলিয়ে নিতে হয়। তাই উৎসব ফিরে আসে, ফিরে আসে ‘শিশু কিশোর বিকাশ মেলা’। এবার ১৬তম শিশুমেলা অনুষ্ঠিত হলো হুগলীর পাণ্ডুয়ায় ইলছোবা মন্ডলাই বালিকা বিদ্যালয়ে, ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর, ৭ দিনের জন্য। মেলায় পশ্চিমবঙ্গের ১৬টি জেলা ও প্রতিবেশী রাজ্য আসাম থেকে মোট ১২০ জন অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬৮ জন ছিল শিশু-কিশোর। বাকিরা ছিল বড়ো বা মেজ — যারা এই কর্মযজ্ঞ সামাল দেন প্রতিবছর। কেউ নাটক শেখান, কেউ গান। কেউ রান্নার আয়োজনের ব্যবস্থা করেন, টাকা পয়সার হিসেব রাখেন, প্রতিদিনের হাটবাজার সামলান। আর যারা থাকেন, তারা করেন পর্যবেক্ষকের কাজ।

সাতদিনের এই কর্মশালায় প্রাতঃভ্রমণ, ব্যায়াম, গান, থিয়েটার, গেমস, ছবি আঁকা, লেখা, ফেলে দেওয়া কুড়িয়ে পাওয়া জিনিস দিয়ে তৈরি হাতের কাজ, আমন্ত্রিত নাট্যাভিনয়, বিশিষ্টজনের সাথে মতবিনিময় ইত্যাদি প্রত্যেকবারের মতোই ছিল। আরো ছিল ছায়া নাটক নির্মাণ ও মুখোশ তৈরির দুইদিনের কর্মশালা। উদ্যোক্তারা জানান, এবারের মেলায় নবতম সংযোজন, ‘প্রকৃতির মধ্যে সহজে খুঁজে পাওয়া যায় এরকম রঙ খুঁজে নিয়ে ছবি আঁকা, কোনো তুলি পেনসিল বা কৃত্রিম রং ব্যবহার করা নিষিদ্ধ।’। এই ছবিগুলি শেষদিন সকলের জন্য প্রদর্শিত হয়। বলে না দিলে বোঝা যায় না, মাটি-ফুলের পাপড়ি, গাছের পাতা, রান্নার মশলা, চুন ইত্যাদি হাতের নাগালে থাকা নানা কিছুকে ক্ষুদে শিল্পীরা ব্যবহার করেছে আঁকার কাজে। ঝাড়গ্রাম থেকে এসেছিলেন বিশিষ্ট শিল্পী সঞ্জীব মিত্র মহাশয়। তৃতীয় দিন সন্ধ্যেয় তিনিই ধাপে ধাপে ছায়া নাটক অভিনয় শেখান। ওইদিন কর্মশালার শেষে ছেলেমেয়েরা নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায়ের লেখা একটি ছায়ানাটক দক্ষতার সঙ্গে পরিবেশন করে। পরদিন মুখোশের কাজ চলে সারাদিন।

সমাপ্তি অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে শ্রী তীর্থঙ্কর চন্দ জানান, ‘এখানে শিশুকিশোর বিকাশ মেলায় জড়ো হওয়া কিছু শিশু কিশোরের ভিতর শুধু এক অনাবিল স্মৃতির পুঁজি তুলে দেওয়ার কাজটাই করে যাচ্ছি আমরা। এর চেয়ে বেশি আর কি করার সাধ্য আছে আমাদের!’ ‘উন্নয়নকে চেনার উপায়’ — এই বিষয়কে সামনে রেখে এবারের মেলায় মোট তিনটি ছোটোদের নাটক ও একটি ছোটোবড়ো সকলের উপযোগী স্থানীয়-ইতিহাস-আশ্রয়ী নাটক বানানো হয়েছিল। ‘ব্যাথা’, ‘সম্মান’ ও ‘হৃদয়পুর’ — কর্মশালার নিজেদের বানানো গল্পে এই নাটকগুলি ছোটো বড়ো সবাই দক্ষতার সঙ্গে অভিনয় করে। বড়োদের ইলছোবার কথা নাটকটি দেখে স্থানীয় মানুষরা আপ্লুত। তারা মেলার সকলকে ধন্যবাদ জানিয়ে যান নাটকের মাধ্যমে স্থান-নামের ইতিহাস সকলকে জানানোর জন্য।

এমন একটি উদ্যোগ নিঃশব্দে ষোলো বছর পথ হাঁটছে, একেবারেই সদস্যদের সম্মিলিত উদ্যোগ ও নিরলস পরিশ্রমে। বড়ো অর্থ-সাহায্য ও প্রচারের সুযোগকে তারা বারবার হেলায় সরিয়ে দেন একটাই আশঙ্কায়, ক্ষমতা আর সামর্থ্যমতো এতদিনের এগিয়ে চলা যদি শেষ পর্যন্ত কাজ ছেড়ে, শিকড় ছিঁড়ে প্রচারলোভী হয়ে ওঠে! স্বনির্ভরতা তাঁদের হিমালয় লঙ্ঘনের ক্ষমতা দিক। জয় হোক!

সংস্কৃতি কর্মশালা, শিশু কিশোর মেলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in