• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

‘সর্বহারা শিক্ষা নিকেতন’ থেকে দুঃস্থদের বস্ত্র বিতরণ

October 30, 2014 admin Leave a Comment

প্রশান্ত রায়, কোচবিহার, ১ অক্টোবর#

 

২৬ সেপ্টেম্বর কোচবিহার জেলার সীমান্তবর্তী অঞ্চল সুকারুকুটি গ্রাম পঞ্চায়েতের বসকোটাল গ্রামে সর্বহারা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়। পূজা ও ঈদ উৎসবকে কেন্দ্র করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা শিক্ষক রবীন্দ্রনাথ বর্মণ। এছাড়াও তাঁর সতীর্থদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাস বর্মণ, বিনোদবিহারী রায়, মন্টূ বর্মণ প্রমুখ।
কিন্তু কী এই সর্বহারা শিক্ষা নিকেতন? সর্বহারা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ বর্মণ শৈশবেই বাবা-মা কে হারিয়েছেন। মানুষ হয়েছেন বিশিষ্ট সমাজসেবক দেবী নিয়োগীর কাছে। পড়াশুনায় সহযোগিতা করেছেন উমাচরণ নিয়োগী। স্নাতক হন ১৯৮৫ তে। সে বছরই যোগ দেন নৌবাহিনীতে। বদলি হয়েছেন নানা জায়গায় — বোম্বে, চিল্কা, কোচিন, বিশাখাপত্তনম, মাদ্রাজ চাকরি সূত্রে গিয়েছেন সোমালিয়া, কেনিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা। এর জন্য পেয়েছেন বিদেশ সেবা মেডেল। তখন থেকেই দুস্থ মেধাবী ছাত্রী-ছাত্রদের জন্য অর্থসাহায্য পাঠাতেন। নিজের সংসার পাতেননি। বলেন, সংসার তো আমার জগৎময়। নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর যোগ দেন পশ্চিমবঙ্গ পুলিশে। সেই সময় দুস্থ ছাত্রীছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে বই খাতা ও পোশাক দিয়ে বেড়াতেন। কিন্তু পুলিশি চাকরির জটিলতার কারণে সে কাজে ব্যাঘাত ঘটে। তাই চাকরি ছেড়ে দেন। এবং দিনহাটার প্রান্তিক বাজারে তিন কাঠা জমির ওপর গড়ে তোলেন সর্বহারা শিক্ষা নিকেতন। তখন ২০০৫। এখানে দুস্থ মেধাবী ছাত্রীছাত্রদের বিনামূল্যে টিউশন, পুস্তক, পাঠ সরঞ্জাম, স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা, ইত্যাদির ব্যবস্থা করে থাকেন। এরমধ্যেই যোগ দেন প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত পারিশ্রমিক ও পেনশনের টাকা ব্যয় করেন দুস্থ মেধাবী ছাত্রীছাত্রদের পেছনে। নিজের বলতে আছে এক সেট জামা প্যান্ট ও দু-চাকার সেকেন্ড হ্যান্ড একটি বাইসাইকেল। আর আছে সর্বহারা শিক্ষা নিকেতন। এই নিয়ে তাঁর সংসার চলছে। একটি কথা তাঁর মুখে সবসময় শুনতে পাই –‘এসেছি ভবে যেতেই হবে, অমর কে কোথা কবে। এক মুঠো কেউ দিলে খাই, না দিলে নাই। একটু জুটলে ভালো, না জুটলে আরও ভালো।’

শিক্ষা ও স্বাস্থ্য কোচবিহার, সর্বহারা শিক্ষা নিকেতন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in