• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

মৌমাছি পালন …

July 9, 2012 admin Leave a Comment

… না করলে মধু নিয়ে সংশয় থেকেই যাবে। কিন্তু কীভাবে মৌমাছি পালন করবেন! অরণ্য কোথায়? মৌমাছি কী খাবে! ফুল কোথায় — সর্ষে হয়ত তিনবার চাষ হয়, কিন্তু কার্তিক মাসের পরে ওরা কী খাবে? একটি বাক্স থেকে যদি বছরে তিন কেজিও মধু পাওয়া যায়, তো বছরে ন-মাস মৌমাছির বাক্স নিয়ে ঘুরে বেড়াতে হয়। এমন যাযাবর মৌমাছি পালনকারীদের যাযাবর জীবনের কথা শোনা গেল মৌমাছি বাজারে গিয়ে। পশ্চিমবঙ্গ মৌমাছি বাজার বসেছিল ১ জুলাই ২০১২ রবিবার গোবরডাঙা স্টেশন সংলগ্ন শ্রীচৈতন্য স্কুল মাঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মৌ পালনকারীরা এসেছিলেন। যোগ দিয়েছিল বিভিন্ন বিশেষজ্ঞ মানুষরাও।
গবেষকদের কাছে শোনা গেল কৃষিক্ষেত্রে কৃষিবিষের ব্যবহার আর মৌমাছিদের জীবনে সংশয়-সংকটের কথা। অপরদিকে ফসলের পরাগমিলনের আশি শতাংশ মৌমাছিদের দ্বারা হতে পারে, যার অর্থমূল্য অপরিসীম। এর জন্য দরকার কৃষিকাজের সাথে মৌমাছি পালন সংগঠিত করা। এত কষ্টের পর যখন মৌমাছি পালনকারীরা মধু বড়ো বড়ো কোম্পানির কাছে বিক্রি করে দিতে বাধ্য হয় এবং তারাই মধু মার্কেটিং করে মুনাফা লোটে, আর সারা বছর ধরেই ওই মানুষগুলো খেটে মরে, একথা মধুর ঠেকে না।
গোবরডাঙা গবেষণা পরিষদের (৯৪৭৪১৯২৭৯৯) উদ্যোগে ‘পশ্চিমবঙ্গের মৌমাছি পালকদের পঞ্জিকরণ (নথিভুক্তকরণ)’ বেশ লাগল। সর্বোপরি এমন ব্যতিক্রমী বাজারের আড়ম্বর চোখে লাগার মতো।
 এই বাজার ঘুরে দেখে এলেন বঙ্কিম, অমলেন্দু, স্বপন

সংস্কৃতি মধু, মৌমাছি, মৌমাছি বাজার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in