• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

মুক্তির আকাঙ্খায়, প্রতিরোধের উদযাপনে

January 5, 2013 admin Leave a Comment

রাজধানী দিল্লির যৌনহিংসা এবং তার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ আমাদের চোখ ঝলসে দিচ্ছে অবিরত। অতিকায় মিডিয়ার চড়া আলো পড়েছে এই ঘটনার ওপর। সেই আলো ঠিকরে যাচ্ছে কোন কানাচেও। পাঞ্জাবের কিছু গ্রামের মহিলারা অনেকদিন আগে ঘটে যাওয়া যৌনহিংসার অভিযোগ থানায় দায়ের করতে আসার ভরসা পাচ্ছে বলে খবরে প্রকাশ।
ব্যাপক এই প্রতিবাদে অংশ নিচ্ছে যারা, তারা মূলত শিক্ষিত সমাজের মানুষ। এক হিংসার প্রতিবাদের মধ্যে জড়িয়ে থাকছে প্রতিশোধমূলক হিংসার মনোভাব। যৌনহিংসার প্রতিবাদের আড়ালে হয়ত চাপা পড়ে যাচ্ছে দেশ-সমাজে প্রতিদিন ঘটে চলা আরও অনেক হিংসা আর ক্ষমতা প্রয়োগের ঘটনা। স্বার্থহীন, সংহতিমূলক প্রতিবাদেরও স্থান-কাল-পাত্র আছে।
সুবিধে হয়েছে সমাজের ক্ষমতাধর শ্রেণীটির। রাষ্ট্রের কর্তাব্যক্তিরা, বড়ো বড়ো মিডিয়া আর রাজনৈতিক দল, কর্পোরেট বস — সবাই মনের সুখে গাল পাড়তে পারছে অভিযুক্ত ধর্ষণকারীদের। কাসভের পর আবার কিছু হাতে গরম ণ্ণশয়তান’ পাওয়া গেছে! টাইমস অফ ইন্ডিয়া কাগজটি পাঠকদের মধ্যে গণভোট ডেকে দিয়েছে অভিযুক্তদের নিয়ে কী করা যায় তা নিয়ে, ফাঁসি, নির্বীর্যকরণ, না সারা জীবন জেল? ছত্তিশগড়ের আদিবাসী মেয়ে সোনি সোরিকে পুলিশ হেফাজতে ধর্ষণ ও যৌনাঙ্গে ডাণ্ডা ঢুকিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত অফিসার অঙ্কিত গর্গ-এর জন্য এমন ভোট তারা ডাক দিতে পারে?
দানবিক মিডিয়ার চড়া আলোর আড়ালে দু’শ-র বেশি জনপদে কর্পোরেট জমি দখলের বিরুদ্ধে, বড় বাঁধ জলাধারের বিরুদ্ধে, উচ্ছেদের বিরুদ্ধে জনপ্রতিরোধ চলছে; দেশের দক্ষিণ সীমানায় কুডানকুলামে একই সময় অনুষ্ঠিত হচ্ছে পরমাণু চুল্লির বিরুদ্ধে জনপ্রতিরোধের নতুন বছর উদযাপন। ইদিনথাকারাই, কুথানকুলির মৎস্যজীবী বসতির বাচ্চারা, মেয়েরা, ছেলেরা ডাক দিয়েছে —  ণ্ণমুক্তির আকাঙ্খায়, প্রতিরোধের উদযাপনে — ইদিনথাকারাই ২০১৩’।

সম্পাদকীয় ইদিন্থাকারাই, জনপ্রতিরোধ, প্রতিরো্ধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in