• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

বদরতলার গঙ্গাবক্ষ থেকে মণ মণ কয়লা উঠছে

April 14, 2012 admin Leave a Comment

আজব কাণ্ড! বদরতলার গঙ্গা থেকে প্রতিদিন ২৫০-৩০০ মানুষ ভিড় করে কাঁচা কয়লা তুলছে। বাচ্চারা অল্পসল্প, কিন্তু বড়ো মেয়ে-বউ-ছেলেরা এক-একজন এক-দুই বস্তা কয়লা তুলছে। গড়ে ১ মণ হলে হিসেব মতো দিনে দু-আড়াইশো মণ কয়লা উঠছে।
ছেলেবেলায় আমি নিজেও কয়লা তুলেছি গঙ্গা থেকে। আমরা বলি বোদকাঠ, মানে গাছের পচা অংশ কালো হয়ে যায়, সেটা দিয়ে জ্বালানি ভালোই হত। এছাড়া কয়লাও পাওয়া যেত অল্পসল্প। সেই কয়লা কুড়িয়ে আমরা চার আনা সের দরে বিক্রি করতাম। তখন ভাবতাম স্টিমার-লঞ্চ থেকে ফেলে দেওয়া কয়লা ভেসে এসেছে।
কিন্তু এখন কয়লার পরিমাণ দেখে আশ্চর্য লাগছে। গতবছর উঠেছিল ট্যাঁকের মাথা বাগমারি ঘাটের ওদিকে। এবছর উঠছে বদরতলার জমিদার কৈলাস মিস্ত্রির বাড়ি থেকে বদরপীরের ঘাট পর্যন্ত। পূর্ণিমার আগের একাদশীর দিন (৩ এপ্রিল) থেকে গঙ্গায় চড়া পড়লে লোকের ভিড় জমে যাচ্ছে। বান হলে জলটা আলগা হয়, তখন কাঁচা কয়লা উঠে আসে। ভরাকোটালে বেশি কয়লা পড়ে।
এই ঘটনা দেখে মনে হচ্ছে মাটির নিচের ভূ-স্তর থেকে কয়লাটা আসছে।
মুদিয়ালি স্কুলে ক্লাস ফাইভে পড়ে হিমাদ্রী মণ্ডল। সে বড়ো বড়ো কয়লার টুকরো হাতে তুলে দেখালো। আর এক কিশোর অর্ণব পাল বলল, সে আগের বছর ৪২ কেজি ওজনের একটা চাঙড় পেয়েছিল ঘাট থেকে এক কিমি ভিতরে। মাটি কাটার লোকের মাথায় তুলে দিয়ে পারে নিয়ে এসেছিল সেই চাঙড়টা। এই কয়লায় রান্না হচ্ছে বটে, তবে ধোঁয়া বেশি হয়।

অঞ্জন পাল, বদরতলা, মেটিয়াব্রুজ, ১৪ এপ্রিল। ছবি জিতেন নন্দী

চলতে চলতে কয়লা, মেটিযাব্রুজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in