• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • Ponořte se do vzrušujícího světa kasina, kde Cadoola zajišťuje snadnou registraci, rychlé vklady a okamžité výplaty, čímž zaručuje bezproblémový herní zážitek pro každého hráče.

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

কলকাতায় তিব্বতী যুবকের নীরব আত্মাহুতি

April 15, 2012 admin Leave a Comment

২৬ বছরের তিব্বতী যুবক ধেন্দুপ ফুনস্টক ২ এপ্রিল হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেয়। ৬ এপ্রিল তার দেহ উদ্ধার হয় গঙ্গা থেকে। তার গায়ে ছিল ‘ফ্রি টিবেট’ লেখা একটা টি-শার্ট।
এই ছেলেটি দার্জিলিঙে জন্মালেও তার পরিবারের সাথে কলকাতায় থাকত এবং ‘আসেম্বলি অফ গড চার্চ’ স্কুল এবং ‘স্কটিশ চার্চ কলেজ’ থেকে পড়াশুনা করেছে। এছাড়া সে ‘স্টুডেন্টস ফর ফ্রি টিবেট’ এর কো-অর্ডিনেটরও ছিল।
ছেলেটির মোবাইলের মেসেজ ঘেঁটে দেখা গেছে, সে রুবি মুখার্জী নামের একজনকে মেসেজ পাঠিয়েছে। ইনি ‘গণসমন্বয়’ বলে একটি সংগঠন, যারা তিব্বতী রিফিউজিদের নিয়ে কাজ করে, তার কর্মী। প্রথম মেসেজটি ৩০ মার্চ পাঠানো। তাতে লেখা, ‘আমি একদম একা হয়ে যাচ্ছি কারণ আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে কিছু বলতে পারছি না। আমি আমাদের জনগণকে বলতে চাই যে আত্মাহুতি দেওয়ার থেকে চিনা কনসুলেটের সামনের দরজায় ‘মুক্ত তিব্বত’ কথাটা লিখে দেওয়া বেশি ভালো’।
খবরে আরও জানা যায় ধেন্দুপ চীনের প্রতি তার বিরোধিতা জানাবার জন্য চীনা কনসুলেটের দরজায় ‘মুক্ত তিব্বত’ লিখতে যাবে বলে মনস্থিরও করে। যদিও সে তার আগে দিল্লিতে তিব্বতী যুবকের গায়ে আগুন লাগানোর ঘটনার পরে নিজেও আত্মাহুতি দেবে বলে ঠিক করেছিল। কিন্তু রুবি তাকে এই ব্যাপারে নিরস্ত করেছিল বলে জানা যায়।
২ এপ্রিল সন্ধ্যেবেলা রুবি একটা মেসেজ পায় ধেন্দুপের কাছ থেকে। তাতে লেখা ছিল ‘রুবিদি, আমি দুঃখিত, আমি মিথ্যে বলেছিলাম। আসলে আমি যা করতে চাইছি সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এবং আজ রাতে যা ঘটবে তাতে বিচলিত হোয়ো না। আমি আমার ব্যাপারে কাউকে জড়াতে চাই না, তাই সেলফোন থেকে সমস্ত নম্বর মুছে দিলাম, শুধু তোমারটা রাখলাম কারণ তুমি আমার মনের চাহিদাটা বুঝতে পারো। আমি চাই স্বাধীন তিব্বত’।
এই মেসেজটা পাওয়ার পরপরই রুবি তাকে ফোন করে কিন্তু ফোনটা সুইচ অফ পায়। পরদিন সকালে ধেন্দুপের মা রুবিকে জানান যে ২ এপ্রিল সন্ধ্যের পর থেকে ধেন্দুপকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশও ধারণা করে যে এই মেসেজটা পাঠানোর পরেই ধেন্দুপ হাওড়া ব্রিজে যায় এবং গঙ্গায় ঝাঁপ দেয়। এছাড়া পোস্টমর্টেম রিপোর্টেও জলে ডুবে মৃত্যুর প্রমাণ মেলে।
১০ মার্চ ২০১২ কলকাতার কলামন্দিরে ধেন্দুপের জীবনের শেষ বক্তৃতা শোনা গেছিল। তাতে সে বলেছিল, ‘আমাদের সংগ্রামের অর্থ চীনের বিরুদ্ধে যুদ্ধ করা নয়, চীনা ভাই-বোনদের প্রতি কোনো ঘৃণা বা বিদ্বেষও আমাদের নেই। শুধু আমরা চাই তিব্বতীদের যে সমস্ত জায়গা চীনারা অবৈধভাবে দখল করেছে, সেগুলো তারা তিব্বতীদের ছেড়ে দিয়ে চলে যাক’।
ধেন্দুপ ফুনস্টকের স্মরণে একটি প্রার্থনা সভার আয়োজন করছে ‘দ্য রিজিওনাল টিবেটান ইয়ুথ কংগ্রেস, দার্জিলিং’, আঠারোই এপ্রিল দার্জিলিং ‘টিবেটান ওয়েলফেয়ার অফিস’-এ, জানালেন ইয়ুথ কংগ্রেসের সহ-সভাপতি, ডিকি ডোলকার।

মণিদীপা ভৌমিক, কলকাতা, ১৫ এপ্রিল ; তথ্যসূত্র : টাইমস অফ ইন্ডিয়া, ৯ এপ্রিল; হিন্দুস্তান টাইমস, ১২ এপ্রিল

খবরে দুনিয়া তিব্বত, ধেন্দুপ, মুক্ত তিব্বত, াত্মাহুতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in