• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি

অকুপাই আন্দোলনের মে দিবস পালন

May 1, 2012 admin Leave a Comment

মার্কিন অকুপাই আন্দোলন মে দিবস পালন করছে। এই মে দিবসের শিকড় আমেরিকাতেই। ওইদিন সাধারণ ধর্মঘট ডেকেছে অকুপাই ওয়াল স্ট্রিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে শ্রমিক সংগঠনগুলি, অভিবাসীদের সংগঠন এবং বেকারদের সংগঠন। তবে মে দিবস পালন কেবল মিছিলেই সীমাবদ্ধ নয়। তাতে যুক্ত হয়েছে অকুপাই আন্দোলনের সঙ্গে সাযুজ্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান। এখানে তার কিছু দেওয়া হল।
মুক্ত বিশ্ববিদ্যালয়
(সকাল দশটা থেকে তিনটে, ম্যাডিসন স্কোয়ার পার্ক, ম্যানহাটন)
ছাত্রছাত্রী এবং শিক্ষকরা তাদের স্কুল কলেজ ল্যাবরেটরি, যেগুলো দিনে দিনে আরো বেশি বেশি করে প্রাইভেটাইজড, অকার্যকরী, অসম, অপঠনযোগ্য হয়ে উঠছে, সেগুলি ছেড়ে ম্যাডিসন স্কোয়ারে এসে মুক্ত, খোলামেলা বিশ্ববিদ্যালয়ের আলোচনা, কর্মশালা, প্রশিক্ষণের বন্দোবস্ত।
পারস্পরিক সহযোগিতা
(সকাল আটটা থেকে দুপুর দুটো, ব্রায়ান্ট পার্ক, ম্যানহাটন)
সম্পদ এবং পরিষেবার পারস্পরিক বিনিময়, এমনভাবে যাতে পরস্পরেরই কাজে লাগে। প্রত্যেকেরই সমাজে কিছু দেওয়ার আছে। তাই কর্পোরেটদের বা রাষ্ট্রের দিকে না তাকিয়ে বরং প্রয়োজনে নিজেদের দিকে তাকাই। পুঁজিবাদের সমাধান থেকে বেরিয়ে নিজেরাই নিজেদের বন্দোবস্ত করার চেষ্টা।
সাইকেল অবরোধ
(সকাল ন’টা থেকে)
সাইকেল অবরোধ বা ‘বাইক ব্লক’ হলো, রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালানো। কয়েকজন মিলে আস্তে আস্তে সাইকেল চালালেই এমনিতে একটা অবরোধের পরিস্থিতি তৈরি হয়। এভাবে পায়ে হাঁটা অবরোধকারীদের সহায়তাও করা যায়।
অকুপাই ব্রুকলিন মিছিল
(সাড়ে দশটা, কন্টিনেন্টাল আর্মি প্লাজা, ব্রুকলিন)
গিটার সেনা
(১২টা, ব্রায়ান্ট পার্ক, ম্যানহাটন)
গিটারে বা খালি গলায় অকুপাই আন্দোলন এবং মে দিবসের গান। প্রায় হাজার গিটার সেনার মিছিল।
হঠাৎ মিছিল
(১টা, সারা ডি রুজভেল্ট পার্ক, ম্যানহাটন)
হঠাৎ জড়ো হয়ে গিয়ে মিছিল করে ফেলা।
ভাড়াটেদের সাধারণ সভা
(সাড়ে পাঁচটা, ম্যানহাটন)

কুশল বসু, কলকাতা, ১ মে

খবরে দুনিয়া অকুপাই আন্দোলন, মে দিবস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in