হুগলি জেলার চাঁপদানি পৌর এলাকার পাঁচ, আট ও কুড়ি নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে আরবিএস রোডের ধারে কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক দূষণ ছড়াতে বাধ্য। এই প্রকল্প যেখানে প্রস্তাবিত হয়েছে, তার কাছেই আছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় (মনীষা একাডেমি ও আদর্শ শ্রমিক বিদ্যামন্দির), আবাসন, একটা বড়ো মসজিদ, জলাশয়। […]
মাইনিং কোম্পানির গ্রাসে রাজস্থানের শতবর্ষ প্রাচীন মসজিদ
রাজস্থানের ভিলওয়াড়া জেলার পুর গ্রামে পাহাড়ের ওপর অবস্থিত একশো বছরের পুরোনো একটি ছাদবিহীন মসজিদ ভেঙে ফেলেছে খনি কোম্পানি জিন্দাল স লিমিটেড। এরা কর্পোরেট জিন্দাল গোষ্ঠীর একটি কোম্পানি। এর জন্য স্থানীয় অঞ্জুমান কমিটিকে ৬৫ লাখ টাকা দিয়ে মসজিদটি ‘কিনে’ নিয়ে ১৯ এপ্রিল সেটিকে ভেঙে ফেলে তারা। কিন্তু এরপরই এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষের টনক নড়ে। পুলিশে অভিযোগ […]
জলাভূমি রক্ষা আন্দোলনের শহিদ তপন দত্তের স্মরণে নানা অনুষ্ঠান
দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। ২০১১ সালের ৬ মে হাওড়া জেলার বালি-ঘোষপাড়া লেভেল ক্রসিংয়ের কাছে রাত পৌনে দশটা নাগাদ খুন হলেন তপন দত্ত। তাঁর অপরাধ ছিল তিনি প্রায় ২০০০ বিঘার ‘জয়পুর বিল’ নামক বিরাট একটি জলাশয় কর্পোরেট-প্রোমোটর চক্রের থাবা থেকে বাঁচাতে চেয়েছিলেন। জলাভূমিটি আজ প্রায় পুরোটাই ভরাট হয়ে গেছে। তাই শহিদ তপন দত্তের […]
নোনাডাঙার উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা আমাদের সহনাগরিক
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেছেন, ‘পুনর্বাসন না-দিয়ে উচ্ছেদের পক্ষপাতী আমরাও নই, তবে নতুন করে দখল করতে দেওয়া যাবে না’। কেন পুনর্বাসন দেওয়া হবে? ওই বস্তির লোকেরা আপনাদের ভোটের মিছিলে হেঁটেছে বলে? নিশ্চয়ই নয়। পুনর্বাসনের যৌক্তিকতা আজ রাষ্ট্রসংঘ থেকে ভারতের সুপ্রিম কোর্ট সহ বহু প্রতিষ্ঠানই স্বীকার করে নিয়েছে। কেন? কারণ মানুষ গ্রাম থেকে শহরে এসে মাথা […]
পয়লা বৈশাখ, সাজপোশাক, নানির বাড়ি
পয়লা বৈশাখ বৌকে নিয়ে তার দিদির বাড়ি যাচ্ছি। দিদির অসুখ। তাকে দেখতেই বাড়ি থেকে বেরিয়ে ভোরবেলা হাওড়া এসেছি। হাওড়া থেকে মুন্সীর হাটের বাস ধরেছি। প্রথমে বেশ ভিড় ছিল। শেষের দিকে বাস ফাঁকা হয়ে এসেছে। সন্তোষপুর থেকে দুটো ছোটো মেয়ে আর এক বালক উঠল। বালক হলে কী হবে, বেশ বড়োদের মতো হাবভাব — জিনসের প্যান্ট, জুতোমোজা, […]
- « Previous Page
- 1
- …
- 271
- 272
- 273
- 274
- 275
- …
- 283
- Next Page »
সাম্প্রতিক মন্তব্য