• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

মেগা সৌরবিদ্যুৎ কেন্দ্র কি পরিবেশ ও জনবান্ধব?

February 11, 2015 admin Leave a Comment

সংবাদমন্থন প্রতিবেদন, ১১ ফেব্রুয়ারি, তথ্যসূত্র মেহের ইঞ্জিনিয়ার#

পর্তুগালের সেরপা-তে সৌরবিদ্যুৎ কেন্দ্র।
পর্তুগালের সেরপা-তে সৌরবিদ্যুৎ কেন্দ্র।

১০ ফেব্রুয়ারি সংবাদে প্রকাশিত হয়েছে, কর্পোরেট গৌতম আদানি ও রাজস্থান সরকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে রয়েছে যে রাজস্থানে ১০ হাজার মেগাওয়াটের একটি সোলার পার্ক বা সৌরশক্তি প্রকল্প গড়া হবে।
ওই একই দিনে আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমিতে ‘বিশ্বের সবচেয়ে বড়ো সৌর বিদ্যুৎ কেন্দ্র’ গড়ার একটি সংবাদ পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কান্ট্রি মরু অঞ্চলে ডেজার্ট সানলাইট সোলার ফার্ম নামে একটি সংস্থা একটি ৫৫০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, যা ২০১৪ সালের ডিসেম্বর থেকে কাজ করতে শুরু করেছে। এই কেন্দ্রটি থেকে ক্যালিফোর্নিয়ার দেড় লক্ষেরও বেশি ঘরে বিদ্যুৎ সরবরাহ করা হবে। কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটি গড়তে জমি লেগেছে ৩৬০০ একরের মতো।
একই পরিমাণ দক্ষতায় যদি রাজস্থানের ১০ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কাজ করে, তাহলে তার জন্য জমি লাগবে ৭০,০০০ একর-এর মতো (২৮০ বর্গ কিমি), যা কলকাতা মেগাসিটি এলাকার দেড়গুণেরও বেশি।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, সারা ভারতে মোট ১ লক্ষ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে। তার জন্য কতটা জমি লাগবে, তার পরিমাণও আমরা আন্দাজ করতে পারি।
ঘরে/বাড়িতে সৌরকোষ ব্যবহারের মাধ্যমে নবীকরণযোগ্য শক্তির হাত ধরতে আমরা অবশ্যই চাই। কিন্তু কেন্দ্রীভূত সৌরবিদ্যুৎ কেন্দ্র কি পরিবেশ ও জনবান্ধব?

শক্তি আদানি, নবীকরণযোগ্য শক্তি, রাজস্থান, সৌর শক্তি, সৌরবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ কেন্দ্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন
  • Manik on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Arunima Choudhury on ‘মেহনতের কাজে যেটা পাই সেটাই জাকাতে দিই’
  • Shamik Sarkar on দমদম স্টেশনে একটি বাচ্চার জন্মের পর …

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in