• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

দুর্গাপুজোয় কামদেবপুরে সবজি বেশ সস্তা

October 3, 2014 admin Leave a Comment

২৪ সেপ্টেম্বর, সুধাংশু মণ্ডল#

bajar

আমি দশ দিন আগে বাড়ি গিয়েছিলাম। রামগঙ্গা নদী পেরিয়ে পাথরপ্রতিমা ব্লকের কামদেবপুরে আমাদের ঘর। পাশেই শিবাই নদী। আমাদের চারপাশে আরও অনেকগুলো নদী আছে। এখানে কাজ থেকে ছুটি নিয়ে বাড়ি যেতে হল চাষের জন্য। আমরা দুই ভাই। চাষের কাজটা আমাকেই দেখতে হয়। সামান্য জমি, আর কিছুটা বন্ধক নিয়ে আমনের চাষ করি। এবছর ধান ভালোই হয়েছে। তবে আর একটা বৃষ্টি দরকার। এখন না হলেও কালিপুজোর আগেও যদি হয় তো চলে যাবে। নাহলে পাম্পসেট ভাড়া নিয়ে জলের ব্যবস্থা করতে হবে। বিঘেতে ১২ বস্তা মতো ধান হচ্ছে এখন। হাই-ইল্ডিং বীজ কিনেছি। সার, বিষ সব নিয়ে বিঘেতে হাজার তিনেক টাকা খরচ। আমাদের ধান যা হয়, খোরাকিতেই লেগে যায়। যারা বেচে, পাঁচশো টাকা বস্তা, আমাদের ওখানে ৫৬ কেজির বস্তা। এছাড়া এই বর্ষার সময় নিজেদের খাওয়ার মতো ঢেঁড়শ, বেগুন, ঝিঙে, পেঁপে, চিচিঙ্গার মতো কিছু সবজি হয়। আলুও হয়েছে। আমাদের মাটির ঘর, চৌকির তলায় রেখে দিলে অনেকদিন চলে যায়। জৈব সারটা একটু বেশি দিই, নাহলে পচে যাওয়ার ভয় থাকে। আমাদের ঘরে গরু-ছাগল এখনও কিছু আছে। যা চাষ হয় তাতে সারা বছর চলে না। মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ এই চার মাস সবজি কিনে খেতে হয়। ওইসময় রোদের তাপ এত বেড়ে যায়, মাটিতে নোনা এসে যায়, ফলন হয় না। নোনার জন্য আমরা বোরো ধানের চাষটাও করি না। ওইসময় জমি পড়ে থাকে, কিছুই লাগানো যায় না।
সবজির মধ্যে পটল একদমই হয় না। পেঁয়াজ সামান্য কিছু হয়। আলু পেঁয়াজ আর বাইরে থেকে আসা সবজির দাম খুব চড়া, কলকাতার মতোই। তবে স্থানীয় কাঁচা সবজির দাম এখন বেশ সস্তা।
আমাদের গ্রামে দুর্গাপুজো একটাই হয়। ঘরের পাশেই একটা লক্ষ্মীপুজো হয়। এখন আর বাড়ি যাব না। সেই লক্ষ্মীপুজোর সময় যাব। গ্রামে সবচেয়ে বেশি হয় মনসা পুজো, প্রায় প্রত্যেকটা গাঁটে গাঁটে একটা করে পুজো হয়। ইদানীং একটা নতুন জগদ্ধাত্রী পুজো হচ্ছে।

কৃষি ও গ্রাম পাথরপ্রতিমা, মূল্যবৃদ্ধি, সবজি বাজার, সুন্দরবন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in