• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • Ikke bare tilbyr vi spennende spillopplevelser, men med Spinbara kan du enkelt spille dine favorittspill på både smarttelefoner og nettbrett, uansett hvor du befinner deg!

নোনাডাঙার বস্তিবাসীদের ধরনায় পুলিশের লাঠি, গ্রেপ্তারি, বার বার পুলিশি হেফাজত

June 30, 2012 admin Leave a Comment

 নোনাডাঙার বস্তিবাসী এবং উচ্ছেদবিরোধী কর্মীরা ফের পুলিশি নিপীড়নের শিকার হল। গত ২০ জুন মজদুর ও শ্রমিক কলোনির বাসিন্দাদের সুষ্ঠ পুনর্বাসন, এবং নাগরিক পরিষেবার দাবি নিয়ে ধর্মতলায় একটি অবস্থান ধরনার আয়োজন করে উচ্ছেদ প্রতিরোধ কমিটি। সকাল থেকে চলা ধরনা ঘিরে ছিল ব্যাপক পুলিশ বাহিনী। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পুলিশের মাধ্যমে খবর পাঠান, সরকার নোনাডাঙার বস্তিবাসীদের সঙ্গে বসতে চায়, ২৬ জুন বসা হতে পারে। ধরনা থেকে পাল্টা জানিয়ে দেওয়া হয়, এই বর্ষায় পাঁচিল দিয়ে ঘেরা মাঠে, যেখানে বস্তিবাসীরা রয়েছে, সেখানে জল জমে যাচ্ছে। তাছাড়া পাঁচিলের যে বেরোনোর জন্য জায়গা ফাঁকা রাখা হয়েছে, সেখানে একটা ময়লার ভ্যাট থাকার জন্য যাতায়াতের পথ পূতিগন্ধময় হয়ে রয়েছে। সেই ভ্যাটটা যেন সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
কিন্তু মন্ত্রী এরপর দেখা করার দিনক্ষণ নিয়ে টালবাহানা শুরু করেন। পুলিশ মারফত আবার জানানো হয়, ২৬ জুন নয়, ৩ জুলাই দেখা করবেন মন্ত্রী। তারপর আবার ৩ তারিখও দেখা হবে কি না তা নিয়ে সংশয় ছড়ায়, পুলিশ জানায়, মন্ত্রী পরে বলবেন, কবে দেখা করবেন। বাধ্য হয়ে ধরনা চালিয়ে যেতে থাকে উচ্ছেদ প্রতিরোধ কমিটি। ধরনা যখন সন্ধ্যে পেরিয়ে রাতের দিকে গড়াচ্ছে, তখন পুলিশ আচমকা ধরনার ওপর লাঠি চালাতে শুরু করে। বেশ কয়েকজন বস্তিবাসী মারাত্মক জখম হয়। শুধু লাঠি চালিয়েই তারা ক্ষান্ত হয়নি, এরপর এলোপাথারি গ্রেপ্তার শুরু হয়। সবমিলিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে বস্তিবাসী এবং উচ্ছেদ বিরোধী কর্মী — সবাই আছে। 

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, সবাইকে জামিনযোগ্য ধারা দেওয়া হবে। কিন্তু পরদিন কোর্টে সরকারি উকিল অস্ত্র মজুতের কেস দেয় এবং পুলিশি হেফাজত দাবি করে। আলিপুর কোর্টে বিচারক সরকারি উকিলের দাবি মেনে নিয়ে ধৃতদের সবাইকে পুলিশি হেফাজত দেয় পাঁচদিনের। পাঁচদিন পরে ফের আরও পাঁচদিনের পুলিশি হেফাজত দেয় আদালত এবং তারপর আবার জেল হেফাজত দেওয়া হয় ৬ জুলাই পর্যন্ত। এর আগে উচ্ছেদ বিরোধী আন্দোলন থেকে ধৃত দেবলীনা চক্রবর্তীকে ১৩ জুলাই অবধি জেল হেফাজত দেওয়া হয়েছে, অভিজ্ঞান সরকার এখনও জেল হেফাজতেই রয়েছেন।
অস্ত্র মজুত ছাড়াও যে সমস্ত ধারা ২০ জুন গ্রেপ্তার করা বস্তিবাসী এবং উচ্ছেদ বিরোধী কর্মীদের ওপর চাপানো হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ২৮৩ (পথ অবরোধ), ১৪৩ (বেআইনি জমায়েত), ১৪৯ (বেআইনি জমায়েত), ৩৫৩ (সরকারি কর্মীর কাজে বাধা প্রদান)।
এই পুলিশি অত্যাচার এবং অবিচারকে নিন্দা করেছে বিশিষ্ট জনেরা। মহাশ্বেতা দেবী সহ প্রায় ৫০ জন বুদ্ধিজীবী একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা গণতান্ত্রিক অধিকার এবং আইনকানুন লঙ্ঘনের নির্লজ্জ ঘটনাকে নিন্দা করছি। সরকারের কাছে আমাদের আবেদন, অবিলম্বে নিপীড়নের পথ ছেড়ে দিয়ে উচ্ছেদবিরোধী কর্মীদের সঙ্গে বসে শান্তিপূর্ণ এবং সম্মানজনক সমাধান খুঁজে বার করুন।’
শমীক সরকার, কলকাতা, ৩০ জুন

শিল্প ও বাণিজ্য আন্দোলন, উচ্ছেদ, জবর খবর, নোনাডাঙ্গা, পুনর্বাসন, বস্তি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org
aviator game online best non gamstop casino chicken road game olimp casino вход non gamstop casino

সাম্প্রতিক মন্তব্য

  • Shamik Sarkar on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Chinmay Biswas on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • Ani Dutta on “আমি চলে গেলে তার জন্য আমার বন্ধু বা শত্রুদের বিব্রত কোরো না” – আত্মঘাতী গবেষক রহিত ভেমুলার শেষ চিঠি
  • arvind anjum on বাউল ফকির সঙ্ঘের তেত্রিশতম সম্মেলনে পঠিত বার্ষিক প্রতিবেদন

ফোরাম

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in